ডেটিং আ্যাপের চক্করে পড়ে আমলার ফ্ল্যাটে গিয়ে বেঘোরে প্রাণ খোয়ালেন তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জীবনসঙ্গীকে খুঁজতে  ইদানীং অনেকেরই ভরসা ডেটিং অ্যাপ। আর এই ডেটিং অ্যাপের চক্করে প্রাণ হারালেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে নয়ডায়। শনিবার বিকেল বেলা সেক্টর ১০০-এর লোটাস বুলেভার্ড অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দারা একটি ফ্ল্যাটে মধ্যে একটি তরুণীর ঝুলন্ত দেহ দেখতে পায়। এরপর তারা খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে ওই তরুণীর দেহ উদ্ধার করে।  জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস) অফিসার সৌরভ মীনার  ফ্ল্যাটে। ইতিমধ্যেই আমলাকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত তরুণী হলেন শিল্পা গৌতম। বর্তমানে তিনি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের (বিএইচইএল) মানবসম্পদের একজন আধিকারিক। জানা গিয়েছে, সৌরভের সঙ্গে শিল্পার ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়। তাদের টানা তিন বছর ধরে সম্পর্ক রয়েছে।  এই ঘটনার পর শিল্পার পরিবার সৌরভের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছে। তারা দাবি করেছে আইআরএস অফিসার বিয়ে করার প্রতিস্রুতি দিলেও তা পূরণ করতে ব্যর্থ হয়। এরফলে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া এবং অশান্তি হত।  তাই সৌরভের বিরুদ্ধে পুলিশের কাছে  খুনের অভিযোগ এনেছেন শিল্পার বাবা।

ইতিমধ্যেই পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সৌরভকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। নয়ডার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার মণীশ কুমার মিশ্র জানিয়েছেন, সৌরভকে বিচারাধীন হেফাজতে রয়েছে । শিল্পার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। খুন নাকি আত্মহত্যা তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য