আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জীবনে প্রথমবার ভোট দিয়ে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন অলিম্পিক্সে পদকজয়ী মনুর

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। শনিবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন পদকজয়ী শুট্যার।  এদিন চারখি দাদরির একটি পোলিং স্টেশনে দিলেন ভোট। ২২ বছর বয়সী মনুর এটাই ছিল  প্রথমবার ভোট।

বাবা রামকিষাণ ভাকেরের সঙ্গে ভোট দেওয়ার পর মনু জানান, ‘ আমি প্রথমববার ভোট দিলাম। এখানকার সমস্ত তরুণদের বলতে চাই, আমাদের সকলের দায়িত্ব হল নেতাকে নির্বাচন করা। এই ছোট ছোট পদক্ষেপগুলি ভবিষ্যতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। আমি আমার কর্তব্য পালন করেছি। তাই আপনারাও দায়িত্ব পালন করা উচিত। সকলের উচিত ভোট দিতে আসা।‘

উল্লেখ্য, শনিবার সকাল থেকে হরিয়ানার ৯০ টি আসনে শুরু হয়েছে ভোট প্রক্রিয়া। তাই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সাত সকালেই ভোট গ্রহণ কেন্দ্রে যান মনু ভাকের। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দেন। শুধু তাই নয় ভোট দা‌নের পর হাসি মুখে ছবিও তোলেন মনু। অন্যদিকে,  সকাল থেকে হরিয়ানার বিভিন্ন কেন্দ্র কড়া নিরাপত্তার মোড়কে ঢেকে গিয়েছে। পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনীও রয়েছে নিরাপত্তার দায়িত্বে। জানা গিয়েছে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে হরিয়ানায়  ভোট গ্রহণ। 

Published by:

Share Link:

More Releted News:

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ