চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেলবন্দি দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: জেলবন্দি দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain) জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। বেআইনি আর্থিক লেনদেন মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে হেল হেফাজতে রয়েছেন আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

এদিন আদালতের তরফে বলা হয়েছে, আদমি পার্টির নেতা তথা দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি তথ্য প্রমাণের ক্ষতি করতে পারেন। উল্লেখ্য গত বছর ৩০ মে কেন্দ্রীয় এজেন্সি সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে চারটি সংস্থার মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

আপ নেতা এবং ইডির আইনজীবীদের সওয়াল জবাব শোনার পর গত ২১ মার্চ দিল্লি হাইকোর্ট জামিনের বিষয়ে নির্দেশ রিজার্ভ রেখেছিল। সত্যেন্দ্র জৈন আদালতে জানিয়েছিলেন যে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। তিনি আরও দাবি করেন যে চার্জশিট দাখিল করার পরে তাঁর কারাবাস চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। প্রসঙ্গত দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রর বিরুদ্ধে জোর করে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন দুর্নীতি-সহ একাধিক মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনাকে সুকেশ জানিয়েছেন যে, তিনি জেলবন্দি থাকার সময়ে তাঁকে বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্যেন্দ্র। তার জন্য সুকেশের কাছ থেকে নাকি প্রতি মাসে ২ কোটি টাকা করে নিতেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ