মেরঠ কাণ্ডের ছায়া জয়পুরে, স্বামীকে খুন করে লাশ বস্তায় আগুনে পুড়িয়ে দিল স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: উত্তরপ্রদেশের মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের নৃশংস খুনের ঘটনা নিয়ে তোলপাড় সারা দেশ। তার মধ্যে জয়পুরের এক নৃশংস খুনের ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। ১২ বছরের ছোট প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে বস্তায় লাশ পুরে ১২ কিলোমিটার দূরে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা চালাল স্ত্রী। যদিও শেষ রক্ষা হয়নি। ঘাতক স্ত্রী ও তার প্রেমিককে পাকড়াও করেছে পুলিশ।

জয়পুর পুলিশের দক্ষিণ শাখার ডেপুটি কমিশনার দিগন্ত আনন্দ জানিয়েছেন, নিহত ধন্নালাল সৈনী খেতমজুরের কাজ করতেন। তার স্ত্রী গোপালি দেবী (৪২)স্থানীয় এক দোকানে কাজ করতেন। ওই দোকানের মালিক দীনদয়ালের (৩০) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরেই দুজনে পরকীয়া চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষো শুরু হয়। স্ত্রী গোপালিকে দীনদয়ালের সঙ্গে সম্পর্কছেদ করার জন্য চাপও দেন ধন্নালাল। তবে তাতে কর্ণপাত করেননি গোপালী। গত ১৫ মার্চ দীনদয়ালের দোকানে হাজির হন ধন্নালাল। স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ত্যাগ করার জন্য অনুরোধ জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ওই বচসার মাঝেই গোপালী ও দীনদয়াল চড়াও হয় ধন্নালালের উপরে। ভারী অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে। খুনের পর ধন্নালালের দেহ একটি বস্তায় পোরা হয়। তার পরে প্রমাণ লোপাটে ওই লাশ ১২ কিলোমিটার দূরে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরের দিন অর্থা‍ৎ ১৬ মার্চ স্থানীয় বাসিন্দারা ধন্নালালের পোড়া দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে আধপোড়া লাশ উদ্ধার করে। স্থানীয়দের জেরা করে গোপালী ও দীনদয়ালের অবৈধ সম্পর্কের কথা জানতে পারে। এর পরেই দুজনকে আটক করে। জেরার মুখে স্বামীকে খুন করার কথা স্বীকার করেন গোপালী। ওই ভয়ঙ্কর খুনের ঘটনা জয়পুরের টক অব দ্য টাউন হয়ে উঠেছে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের