জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ফের জঙ্গি হামলায় রক্তাক্ত হল ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে পেট্রোলিং চলাকালীন পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পুলিশের তরফে সেই হামলা ঠেকানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা জঙ্গিদের উপর গুলি চালায় জম্মু-কাশ্মীর পুলিশ। আর সেই হামলা পাল্টা হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

আরও পডুন: প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

আজ, বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্তনাগের লালচকে পেট্রোলিংরত জম্মু-কাশ্মীর পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। অতর্কিতে হামলার জেরে দিশেহারা হয়ে পড়েন পুলিশকর্মীরা। এই মুহূর্তে চলছে অমরনাথ যাত্রা। সূত্রের খবর, আক্রান্ত পুলিশের পেট্রোলিং গাড়িটি অমরনাথ যাত্রার নিরাপত্তার জন্য মোতায়েন করা ছিল। আপাতত অমরনাথ যাত্রা বন্ধ থাকায় অনন্তনাগে টহলদারির কাজ করছিল সেটি। তখনই চলে হামলা। জঙ্গিদের গুলিতে নিহত পুলিশকর্মীর নাম আশিক হুসেন কুরেশি (৩৫)। তিনি জম্মু-কাশ্মীর পুলিশের হেড কনস্টেবলের পদে কর্মরত ছিলেন। এই হামলার দায় গ্রহণ করেছে লস্কর মদতপুষ্ট জঙ্গি সংগঠন টিআরএফ। সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়ে তারা একটিও পোস্টও করেছে। এই টিআরএফই পহেলগাঁও হামলায় মূল অভিযুক্ত।

দিনে দুপুরে অনন্তনাগে এইভাবে জঙ্গি হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জঙ্গিদের খোঁজে জোরকদমে তল্লাশি শুরু হয়েছে। যৌথবাহিনী প্রত্যেকটি রাস্তায় নাকা তল্লাশি শুরু করেছে। ভারী বৃষ্টির জেরে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রয়েছে। কিন্তু জঙ্গিদের এই হামলায় চিন্তা বাড়ল জম্মু-কাশ্মীর প্রশাসনের। আবহাওয়ার উন্নতি হলে ফের অমরনাথ যাত্রা শুরু হবে। তখন পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী