জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: কাঠুয়ার পাহাড়ি উপত্যকা বসৌলির মাশকার সেবা বিদ্যু‍ৎ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গিয়েছে চার জনের। তার মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট, একজন সাব ইন্সপেক্টর এবং দুই জন কনস্টেবল। নিহতরা হলেন অঙ্কিত কুমার পাণ্ডে (অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট), লক্ষ্মণ সিংহ (সাব ইন্সপেক্টর), কনস্টেবল সন্দীপ কুমার ও কনস্টেবল রফিক আমেদ। যদিও কী কারণে সহকর্মীদের উপরে গুলি চালিয়েছে ঘাতক জ্ওয়ান, তা জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী। গোলাগুলির ঘটনায় আরও কেউ আহত হয়েছে কিনা, তা জানা যায়নি। ঘাতক জওয়ানকে ইতিমধ্যেই পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। সিআইএসএফের সদর দফতর থেকে ঘটনার কটর্ট অব এনকোয়ারির আদেশ দেওয়া হয়েছে।

জম্মু পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হিমাচল প্রদেশ লাগোয়া বসৌলির মাশকায় সেবা বিদ্যু‍ৎ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের আস্তানায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধে সাতটা বেজে ১০ মিনিটে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। সিআইএসএফের এক হেড কনস্টবল কোনও এক বিষয় নিয়ে অসন্তুষ্ট হয়ে চড়াও হন সহকর্মীদের উপরে। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। লাগাতার গুলির শব্দে শিবিরে থাকা বাকি জওয়ানরা ঘাবড়ে যান। জঙ্গি হানা ভেবে অনেকেই মোকাবিলার জন্য পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু খানিক পরেই তাদের চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য ফুটে ওঠে। তাঁরা দেখতে পান, সহকর্মী এক জওয়ানের গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব ইন্সপেক্টর লক্ষ্মণ সিংহ, কনস্টেবল সন্দীপ কুমার ও কনস্টেবল রফিক আমেদ।

সিআইএসএফের এক আধিকারিক গোটা ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়েই পুলিশের পদস্থ আধিকারিকরা বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পুরো সিআইএসএফ ক্যাম্প ঘিরে ধরেন।

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে ১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণ! গ্রেফতার ৩ অভিযুক্ত

মঞ্চে উদ্দাম নাচ স্বল্পবসনা পানশালার নর্তকীদের, গোগ্রাসে উপভোগ করছেন খাকি উর্দিধারীরা!

অনবরত গায়ে-হাত-পায়ে ব্যথা বা অসম্ভব ক্লান্তি? জানুন সমাধানের উপায়

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার