এনডিএ’র বৈঠকে মোদির সঙ্গে মঞ্চে ঠাঁই হল না আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশে জাঠ ভোট কব্জায় তাঁর উপরে বিশেষ ভরসা করেছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। এনডিএ জোটে টানতে তাঁর দাদু তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহকে তড়িঘড়ি ‘ভারতরত্ন’ প্রদান করেছিল মোদি সরকার।  দাদু ‘ভারতরত্ন’ পেতে তড়িঘড়ি ডিগবাজি খেয়ে সমাজবাদী পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপির হাত ধরেছিলেন রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত চৌধুরী। কিন্তু উত্তরপ্রদেশের লোকসভা ভোটের ফল বলছে, মোদি-শাহের ওই চাল ব্যর্থ হয়েছে। বরং জাঠ ভোট গিয়েছে কংগ্রেস-সপার বাক্সে। আর তাতেই তথাকথিত জাঠ ‘মসিহা’ জয়ন্ত চৌধুরীকে কাঁধ থেকে ঝেড়ে ফেলার প্রক্রিয়া শুরু করলেন বিজেপি শীর্ষ নেতারা। শুক্রবার সংসদ ভবনে এনডিএ’র বৈঠকে তার প্রমাণও মিলল।

সংসদীয় দলনেতা হিসাবে নরেন্দ্র মোদিকে বেছে নিতে এদিন সংসদ ভবনে বৈঠকে বসেছিলেন এনডিএ’র শরিক দলের নেতারা। সরকার গড়তে বিজেপি নেতৃত্বের কাছে এই মুহুর্তে শরিক দলগুলির নেতারা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তাই শরিক দলগুলির শীর্ষ নেতাদের খুশি রাখতে চেষ্টার কসুর রাখছেন না মোদি-শাহ-জেপি নাড্ডারা। তাই সংসদ ভবনে বৈঠকস্থলে নেতাদের বসার জন্য আলাদা মঞ্চ বাঁধা হয়েছিল। ওই মঞ্চ আলো করে বসেছিলেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসোয়ান, অনুপ্রিয়া পটেল, এইচডি কুমারস্বামী, জিতনরাম মাজিরা। এর মধ্যে জিতনরাম মাজির দল হিন্দুস্থান আওয়াম মোর্চা ও অনুপ্রিয়া পটেলের অপনা দল একটি করে আসনে জিতেছে। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর দল জিতেছে দুটি আসনে। অথচ উত্তরপ্রদেশে দুটি আসন জেতা সত্বেও আরএলডি সুপ্রিমো জয়ন্ত চৌধুরীর মঞ্চে জায়গা হয়নি। বাকি সাংসদদের সঙ্গে মঞ্চের নিচেই বসতে হয়েছে তাঁকে।

আর বৈদ্যুতিন চ্যানেলের দৌলতে ওই ঘটনা প্রকাশ্যে আসতেই কংগ্রেস ও সমাজবাদী পার্টির তরফে আরএলডি সুপ্রিমোকে খোঁচা দেওয়া হয়েছে। জয়ন্ত চৌধুরীকে খোঁচা দিয়ে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায় বলেছেন, ‘ভোটের আগে চৌধুরী চরণ সিংকে ‘ভারতরত্ন’ প্রদান যে মোদি সরকারের নাটক ছিল, তা প্রমাণ হয়ে গিয়েছে। জয়ন্ত চৌধুরীর মঞ্চে জায়গা হল না। মোদির সঙ্গে গেলে এমন অপমানিত হতে হবে।’

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী