স্কুলের মাঠে দৌড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাল ১০ বছরের ছাত্র

স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১০ বছরের পড়ুয়ার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মুজাফফরনগরের রতনপুরী থানার অন্তর্গত রায়পুর নাগলি গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১০ বছরের পড়ুয়ার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মুজাফফরনগরের রতনপুরী থানার অন্তর্গত রায়পুর নাগলি গ্রামে। ঘটনায় শোকের ছায়া কিশোরটির পরিবারে। মৃত্যুর কোনও বয়স নেই, বর্তমানে শিশু থেকে বুড়ো যেকোনও বয়সের মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। এমন উদাহরণও বহু রয়েছে। কেউ নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, কেউ খেলতে খেলতে এমন পরিস্থিতির শিকার হচ্ছেন। বিশেষ করে, বর্তমানে তরুণরা হৃদরোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু এবার চতুর্থ শ্রেণির ছোট্ট নিহালের মৃত্যুর ঘটনা সকলকে অবাক করল।

জানা গিয়েছে, সম্প্রতি, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে শিশুটির স্কুলে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানেই দৌড় প্রতিযোগিতায় সে নাম দিয়েছিল। কিন্তু দৌড়নোর সময় আচমকাই বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছোট্ট নিহাল এবং জ্ঞান হারায়। দেখামাত্রই জলের ঝাঁপটা দিয়ে নিহালের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় তাঁকে তড়িঘড়ি কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

ঘটনা মুহূর্তেই আনন্দের পরিবেশ বিষাদে পরিণত করে। মাত্র ১০ বছর বয়সে নিহালের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা সকলকে স্তম্ভিত করে দিয়েছে। ঘটনাটি ঘটল অহয় ব্রত-র ঠিক একদিন আগে। যে ব্রত সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় মায়েরা করে থাকেন। সারাদিন উপবাস করেন। সোমবার (২ নভেম্বর) এই অনুষ্ঠান পালিত হবে। তার আগেই ছোট্ট নিহালের মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে শোক নেমে এসেছে। নিহাল ছিল তিন বোনের এক ভাই। তাঁকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন তাঁর বাবা-মা। কিন্তু এক মুহূর্তেই সব তছনছ হয়ে গেল। তাঁর মা নিহালের ছবি বুকে জড়িয়ে কান্নায়  ভেঙে পড়েছেন। 

মাত্র ৩৩ বছরেই সব শেষ, ঘুমের মধ্যে প্রয়াত জনপ্রিয় টিভি অভিনেতা অনুজ ঠাকুর

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! কুশীনগরে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

২০ হাজার টাকায় বিক্রি, জোর করে বিয়ে দেওয়া হল নাবালিকাকে! তারপর…

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু, উদ্ধার এক কর্মীর দেহ

‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন