‘১৫ আসন না পেলে ১০০ কেন্দ্রে লড়ব’, বিজেপির অস্বস্তি বাড়িয়ে হুঙ্কার জিতনরাম মাজির

'১৫ আসন না পেলে ১০০ কেন্দ্রে লড়ব', বিজেপির অস্বস্তি বাড়িয়ে হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রী এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চার (ধর্মনিরপেক্ষ) সভাপতি জিতনরাম মাজির।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘১৫ আসন না পেলে ১০০ কেন্দ্রে লড়ব’, বিজেপির অস্বস্তি বাড়িয়ে হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রী এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চার (ধর্মনিরপেক্ষ) সভাপতি জিতনরাম মাজির। রবিবার (১৪ সেপ্টেম্বর) বোধগয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন জিতন রাম মাজি। বিজেপির অস্বস্তি বাড়িয়ে বললেন, এবার তাঁর দলের লক্ষ্য যেকোনও মূল্যে একটি স্বীকৃত দল হওয়া। তবে এর জন্যে, তাঁর দলকে কমপক্ষে আটটি আসন জিততে হবে। মোট ভোটের ছয় শতাংশ ভোট পেতে হবে। NDA জোটে তাঁকে ১৫টি আসন দেওয়া হলে কার্যত এটি সম্ভব হবে। কারণ সব আসনে জয়লাভ করা সম্ভব নয়।

পাশাপাশি হিন্দুস্তান আওয়াম মোর্চার সভাপতি জিতনরাম মাজি বিরোধী শিবিরকে হুঁশিয়ারি দিয়ে জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে যদি তার দলকে সম্মানজনক আসন না দেওয়া হয়, তাহলে হিন্দুস্তানি আওয়াম মোর্চা একাই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ১০০টি আসনে প্রার্থী দেবে। কেননা প্রতিটি বিধানসভা আসনে তাঁর ১০-১৫ হাজার ভোটার রয়েছে। সেই প্রেক্ষিতে তিনি নির্বাচনে একাই ৬% ভোট পেতে পারেন। উল্লেখ্য, জিতেনরাম মাজির দলটি প্রায় দশ বছর আগে গঠিত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত দলটি কোনও স্বীকৃতি পায়নি। আর এটা দলের নেতৃত্বের কাছে অপমানজনক। সুতরাং এবারের নির্বাচন হিন্দুস্তানি আওয়াম মোর্চার কাছে “করুন অথবা মরুন” পরিস্থিতির সমান। এরপর মাজি এনডিএ-তে তাঁর শক্তির দাবি করে আরও জানান, তিনি দলের জন্যে কোনও টাকা খরচ করেন না। তবুও তাঁর দলে ভিড় জমছে, অন্যদিকে অন্যান্য দলগুলি টাকার ভিত্তিতে ভিড় বাড়ায়।

NDA নেতারাও এটি জানেন। আসন ভাগাভাগিতে দেখা যাবে কোন দল আসলে জিতছে। তবে তাঁর বিশ্বাস তিনি এবার বিহারের বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত আসন পাবেন এবং ২০২৫ সালেই তার দল স্বীকৃতি পাবে। না এখানেই থেমে নেই, এরপর প্রধানমন্ত্রী মোদির মণিপুর সফর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধির কটাক্ষের জবাবে মাজি বলেন, রাহুল গান্ধি দ্বৈত কথা বলেন। মণিপুর গিয়ে রাহুল গান্ধি কী অর্জন করেছেন আমি জানতে চাই! নরেন্দ্র মোদি সেখানে গিয়ে ৮০০০ কোটি টাকার প্যাকেজ দিয়েছেন এবং খারাপ আবহাওয়ায় হেলিকপ্টার উড়তে না পারার সময় সড়কপথে জনগণের কাছে পৌঁছেছেন। বিরোধীরা কোনও ভিত্তি ছাড়াই কথা বলে! অন্যদিকে, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি বিরোধী দলগুলিকে হুমকি দিচ্ছে বলে পাপ্পু যাদবের অভিযোগের বিষয়ে মাঝি বলেন, গণতন্ত্রে হুমকি দেওয়া ঠিক নয়। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থী সিপি রাধাকৃষ্ণ তাঁর পাওয়ার চেয়েও ৪০টি বেশি ভোট পেয়েছেন। এর অর্থ হল বিরোধী দলের কিছু নেতাও তাদের বিচক্ষণতা ব্যবহার করে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন। সুতরাং সবটাই রাজনীতি খেলা।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা