যোগীরাজ্যে প্রকাশ্যে সাংবাদিক খুন, পুলিশের জালে মূল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে সাংবাদিক খুনের ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। হোটেলের সামনে এক সাংবাদিককে এলোপাথাড়ি কোপানো হয়। হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় তাঁর। মৃত সাংবাদিকের নাম লক্ষ্মীনারায়ণ সিং। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যোগীরাজ্যের নিরাপত্তা কতখানি ঠুনকো। বিরোধীরা এ নিয়ে সরব হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত প্রধান অভিযুক্তকে বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াগরাজে পুলিশ এনকাউন্টারের পর গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার অর্থাৎ ২৩ অক্টোবর সন্ধ্যায় হর্ষ হোটেলের কাছে পেশায় সাংবাদিক লক্ষ্মীনারায়ণ সিং ওরফে পাপ্পুর উপর এলোপাথাড়ি কোপ দেওয়া হয়। তিনি আবার প্রাক্তন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রধান অশোক সিংয়ের ভাগ্নে। ৫৪ বছরের ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। তারপরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীনারায়ণ সিংকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্বরূপ রানি নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসকরা সাংবাদিককে মৃত ঘোষণা করেন।
শুক্রবার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াগরাজে পুলিশ এনকাউন্টারের পর লক্ষ্মী নারায়ণ সিং ওরফে পাপ্পু হত্যার মূল অভিযুক্ত বিশালকে গ্রেফতার করা হয়েছে। কমিশনার অজয় ​​পাল শর্মা এদিন বলেছেন যে অপরাধস্থল থেকে প্রাপ্ত প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে জানা গিয়েছে যে লক্ষ্মীনারায়ণ সিংয়ের উপর বিশাল সহ আরও কয়েকজন আক্রমণ করেছিল। 
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আরও একজন অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দু'জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কিছুদিন আগে মূল অভিযুক্ত বিশাল এবং লক্ষ্মীনারায়ণ সিংয়ের মধ্যে বিরোধ হয়েছিল। মতবিরোধের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। 

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলির ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

বিধানসভায় পৌঁছলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেখা করবেন স্পিকারের সঙ্গে

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট