লোকসভার অধ্যক্ষ পদে মনোনয়ন জমা দিলেন কংগ্রেসের কে সুরেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভায় স্পিকার পদে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস সাংসদ কোডিকুন্নিল সুরেশ। স্বাধীনতার পর এই প্রথম স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। অন্যদিকে বিজেপির তরফে স্পিকার পদে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছে ওম বিড়লাকে।

এদিন কেরল থেকে নির্বাচিত আট বারের সাংসদ কোডিকুন্নিল সুরেশ কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের তরফে স্পিকার পদপ্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। প্রথমে জানা যাচ্ছিল, স্পিকার পদে হয়ত কোনও প্রার্থী দাঁড় করাবে না ইন্ডিয়া জোট। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তের বদল হয়। স্পিকার পদে বিরোধীরা যাতে কোনও প্রার্থী না দেন, সেজন্য ঐকমত্য সৃষ্টির চেষ্টা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। পিটিআই সূত্রে খবর, স্পিকার পদ নিয়ে রাজনাথ সিংয়ের সঙ্গে কংগ্রেসের কে সি বেনুগোপাল ও ডিএমকে-এর টি আর বালুর সঙ্গে আলোচনা হয়। তবে এই দুটি দলের কেউই এনডিএ পদপ্রার্থী ওম বিড়লাকে সমর্থন করতে রাজি হননি। শেষ পর্যন্ত বিরোধী ইন্ডিয়া জোটের তরফে থেকে স্পিকার পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, বিজেপির তরফে স্পিকার পদে প্রার্থী হচ্ছেন ওম বিড়লা। এর আগে স্পিকার পদে দায়িত্ব সামলেছেন তিনি।

এর আগে সংসদীয় রাজনীতিতে স্পিকার পদ নিয়ে কোনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ১৯৪৬ সালের পর এই প্রথম স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। জানা যাচ্ছে, কংগ্রেসের তরফে কে সুরেশ স্পিকার পদে মনোনয়নপত্র জমা দিলেও ইন্ডিয়া জোটের শরিক হিসাবে তৃণমূল তাতে সমর্থন নাও করতে পারে। তবে এই বিষয়ে শেষ পর্যন্ত তৃণমূলের অবস্থান কী হয়, এখন সেটাই দেখার।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান