‘ইস্তফা দিন’, মধ্যপ্রদেশে ভরাডুবির মূলপান্ডা কমলনাথকে নির্দেশ খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যপ্রদেশে সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে লজ্জাজনক হারের পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের উপরে হাড়েহাড়ে চটেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, গতকাল সোমবারই ফোন করে কমলনাথকে প্রদেশ সভাপতির পদে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কংগ্রেস সভাপতি ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, ‘লজ্জাজনক হারের পরেও কোন মুখে প্রদেশ সভাপতির পদ আঁকড়ে রয়েছেন?’ খাড়গের ধাতানির পরেই মঙ্গলবার দিল্লি এসে কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করে ইস্তফা পেশের কথা জানিয়েছেন কমলনাথ।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে রাজস্থানে ক্ষমতা ধরে রাখা যাবে না সে বিষয়ে নিশ্চিত ছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কিন্তু মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে এমন লজ্জাজনক হারের মুখ দেখতে হবে তা ভাবতেও পারেননি মল্লিকার্জুন খাড়গেরা। তাই প্রচণ্ড হতাশ হয়ে পড়েছেন। প্রার্থী বাছাই পর্বেই মধ্যপ্রদেশের প্রদেশ সভাপতি কমলনাথের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছিল। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নিজের পেটোয়াদের দাঁড় করানোর মারাত্মক অভিযোগ উঠেছিল। তাছাড়া বিজেপি সরকারের বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রচারেও না ঝাঁপানোর অভিযোগ উঠেছিল।

একাধিকবার কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছিল কমলনাথের বিরুদ্ধে। ভোট মিটতেই তাই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটলেন কংগ্রেস সভাপতি খাড়গে। সূত্রের খবর, শুধু মধ্যপ্রদেশই নয়, রাজস্থান এবং ছত্তিশগড়েও দলের খোলনলচে আমূল বদলাতে চাইছেন কংগ্রেস সভাপতি। বুড়ো নেতাদের বাদ দিয়ে তরুণ প্রজন্মের হাতে দলের নেতৃত্বের ভার তুলে দিতে চাইছেন। গত চার দশকের বেশি সময় ধরে দলে ছড়ি ঘোরানো অথর্ব নেতাদের গলাধাক্কা দেওয়ার মতো কঠোর পদক্ষেপের পথে হাঁটছেন কংগ্রেস সভাপতি।

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার