এই মুহূর্তে

আমিষ খাওয়ার ভিডিও ভাইরাল, কানপুরে মন্দিরের পূজারিকে বেধড়ক মারধর

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের কানপুর শহরে একটি ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, শহরের রাবতপুর এলাকার ভুতেশ্বর মন্দিরের পূজারি প্রশান্ত গিরির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে তাকে আমিষ খেতে দেখা যায়। ভিডিওটি সামনে আসার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। 

ব্যস আর যায় কোথায়? মন্দিরের পূজারিকে সবক শেখাতে গতকাল রবিবার (৮ মার্চ) রাতে স্থানীয় বেশ কয়েকজন মন্দিরে পৌঁছে যান। প্রথমে পূজারির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। আচমকাই বিক্ষোভের চেহারা বদলে যায়। দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। তখনই উত্তেজিত জনতার একাংশ পূজারিকে ঘিরে ধরে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পূজারিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভিডিওটি আদৌ সাম্প্রতিক কিনা এবং কী পরিস্থিতিতে তা তৈরি হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে পূজারিকে মারধরের ঘটনার ভিডিও-ও দাবানলের মতো সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আড়াআড়ি বিভাজিত হয়ে গিয়েছেন নেটা নাগরিকরা। কেউ কেউ বলছেন, ‘পূজরি কি খাবেন, কি পরবেন, সবটাই তাঁর  ব্যক্তিগত বিষয়। ফলে এ বিষয়ে কারও নীতি পুলিশ হয়ে ওঠার অধিকার নেই।’ তবে ধর্মান্ধ নেটা নাগরিককরা বলছেন, ‘মন্দিরের একজন পূজারির আমিষ খাওয়া অনেকের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।’ 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তথ্য লুকানোর দায়ে পদ গেল কংগ্রেস বিধায়কের, হেরো বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা হাইকোর্টের

সন্তানকে কোলে নিতেই থরথর করে কাঁপছে বাবার হাত, ২০৩ মিলিয়ন ভিউজ ছাড়াল ভিডিও

মদে প্রস্রাব মিশিয়ে মহিলাকে জোর করে খাওয়ানোর অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কারুরের জনসভায় পদপিষ্টের ঘটনায় ফের থালাপথি বিজয়কে তলব করল CBI

জেইই অ্যাডভান্সড পরীক্ষা ১৭মে, রেজিস্ট্রেশন শুরু হবে ৬এপ্রিল, কীভাবে আবেদন জমা করবেন?

বোর্ড পরীক্ষায় পরীক্ষার্থীদের ChatGPT দিয়ে নকল করতে সাহায্য, চাকরি খোয়ালেন শিক্ষকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ