কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রত্যাশামতোই বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন সিদ্দারামাইয়া। তবে তাঁর উত্তরসূরি কে হবেন, তা এখনও জানা যায়নি। যদিও পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তবে দাপুটে নেতার কুর্সিতে বসা রুখতে ফের শুরু হয়েছে নয়া নাটক। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শিবকুমারের পরিবর্তে যাতে জি পরমেশ্বরণ কিংবা অন্য কাউকে বেছে নেওয়া হয়, সেই চেষ্টা চালাচ্ছেন পদত্যাগী সিদ্দারামাইয়া। এদিন সন্ধেতেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে বেঙ্গালুরু থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পথে যাতে কোনও নতুন বাধা না আসে তা নিশ্চিত করতে রাতেই দিল্লি যাচ্ছেন ডি কে শিবকুমার।

২০২৩ সালের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্নাটক ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। দলের ওই সাফল্যে বিশেষ অবদান ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে। কিন্তু মুখ্যমন্ত্রী বাছাইয়ের সময়ে তাঁর কৃতিত্বকে অস্বীকার করে সিদ্দারামাইয়াকে বেছে নেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই সময়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে ডি কে শিবকুমারকে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রথম আড়াই বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকবেন সিদ্দারামাইয়া। পরের আড়াই বছর তিনি দায়িত্ব পালন করবেন। গত বছরের সেপ্টেম্বরে সিদ্দারামাইয়ার আড়াই বছরের মেয়াদ শেষ হয়। যদিও মুখ্যমন্ত্রী পদে কোনও বদল আনা হয়নি। সূত্রের খবর, ‘চুক্তি’ মেনে মুখ্যমন্ত্রীর পদ থেকে সিদ্দারামাইয়াকে সরিয়ে তাঁকে বসানোর জন্য গত কয়েকদিন ধরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপরে চাপ তৈরি করেছেন ডি কে শিবকুমার। মুখ্যমন্ত্রীর পদ না পেলে তিনি মন্ত্রিসভা ছাড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখেছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তড়িঘড়ি তাই কর্নাটকের দুই যুযুধান নেতাকে দিল্লি তলব করা হয়।

গত মঙ্গলবার (২৬ মে) কংগ্রেসের সদর কার্যালয় ইন্দিরা ভবনে প্রথমে সিদ্দারামাইয়ার সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পরে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি। দীর্ঘক্ষণ ধরে দুই নেতার সঙ্গে কথা বলার পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকে বসেন রাহুল। টানা ছয় ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। রাহুল গান্ধি ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকেই সিদ্দারামাইয়া বুঝে যান, এবার তাঁকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছাড়তে হবে। না হলে অপমানজনকভাবে সরে যেতে হবে।’ তাই মান-সম্মান রাখতে নিজের অনড় অবস্থান ছেড়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে রাজি হন সিদ্দারামাইয়া। মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়ার বিনিময়ে তাঁকে রাজ্যসভায় নিয়ে আসার এবং সংগঠনে বড় দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য ছেড়ে দিল্লিতে আসবেন কিনা এবং সংগঠনের গুরুদায়িত্ব নিতে রাজি হবেন কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নিতে ২-৩ দিন সময় দেওয়া হয়েছিল সিদ্দারামাইয়াকে।

যদিও এদিন ইস্তফা দেওয়ার পরে সিদ্দারামাইয়া জানিয়ে দিয়েছেন, তিনি জাতীয় রাজনীতির চেয়ে রাজ্য রাজনীতিতেই বেশি স্বচ্ছন্দ্য। তবে বিজেপি কিংবা জেডিএসে যোগদানের জল্পনা খারিজ করে দিয়ে বলেছেন, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত সংবিধান রক্ষার লড়াইয়ে সেনানি হিসাবে থাকব। সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করে যাব।’

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতর কেটে গ্রামে পৌঁছালেন যুবক

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিশ, কলকাতায় ICU-তে ভর্তি ১০ বছরের বালক

বৃষ্টির আশায় গাধাদের খাওয়ানো হল গোলাপজামুন, এরপরই ঘটল চমক…

আজ কলকাতায় শাহ, ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Amazon সেলে ধামাকা অফার! ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ে মিলছে OnePlus 13

সোনার বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, কোন সমীকরণে জিতবেন মেসি?

নগ্ন অবস্থায় মন্দির থেকে প্রতিমা নিয়ে পুকুরে ঝাঁপ! হায়দরাবাদে প্রযুক্তিবিদের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রথযাত্রায় শুধু জগন্নাথ মন্দির নয়, পুরীর কাছেই ঘুরে আসতেই পারেন ৮ অফবিট স্থানে

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!