কর্ণাটকে ১৫০ আসনের বেশি পাবে কংগ্রেস, ভোটের দিন আত্মবিশ্বাসী সিদ্দারামাইয়া

অন্যদিকে কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai) গেরুয়া শিবিরের জয়ের বিষয়ে আশাবাদী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণের রাজ্য কর্ণাটকে বুধবার সকাল ৭টা থেকে চলছে বিধানসভার ভোট গ্রহণ। রাজ্যের ২২৪টি বিধানসভা কেন্দ্রে ভোট দিচ্ছেন কর্ণাটকের মানুষ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এদিন সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৮.২৬ শতাংশ। ভোট শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে জেতার বিষয়ে আশা প্রকাশ করলেন কংগ্রেস নেতা তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

বুধবার কর্নাটকের প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘আমি তো শুরু থেকেই বলে যাচ্ছি, কংগ্রেস অন্তত ১৩০টি আসন পাবে। এখন যা বুঝছি, তাতে আসন সংখ্যা ১৫০ পেরিয়ে যেতে পারে।’ অন্যদিকে কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai) ভোট দিয়ে বলেন, ‘আমি ভোট দিয়েছি এবং গণতন্ত্রের প্রতি আমার দায়িত্ব পালন করেছি। আমার নির্বাচনী এলাকায় ভোট দেওয়া বিশেষ সৌভাগ্যের বিষয়। আমি রেকর্ড ব্যবধানে জিতব। কর্ণাটকের জনগণ ইতিবাচক উন্নয়নের জন্য ভোট দেবে এবং বিজেপি ভাল সংখ্যাগরিষ্ঠতা পাবে।’

উল্লেখ্য বিজেপি শাসিত কর্ণাটকে বুধবার সকাল ৭টা থেকে ২২৪টি বিধানসভা কেন্দ্রেই ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ১৩ মে শনিবার হবে ভোট গণনা। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কর্নাটকে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ। প্রথম বার ভোটারের সংখ্যা ১১ লাখ ৭১ হাজার। মোট ভোটারের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লাখ পুরুষ এবং ২ কোটি ৬২ লাখ মহিলা রয়েছেন।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়