কর্নাটকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৬৫.৬৯ শতাংশ, বিক্ষিপ্ত অশান্তি

ভোটগ্রহণের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ভিভিপ্যাট ভাঙচুর থেকে ভোট কর্মীদের হেনস্তা। বুথের বাইরে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ থেকে শুরু করে ইভিএম অকেজো। এমন বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়েই বুধবার শেষ হলো কর্নাটকের বিধানসভার ভোট। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৫ দশমিক ৬৯ শতাংশ। ভোটগ্রহণের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। ফলে ভোটদানের হার আরও খানিকটা বাড়বে বলে মনে করছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

আগামী পাঁচ বছর নিজেদের ভাগ্য দেবতাদের বেছে নিতে এদিন সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন কন্নড়বাসী। যদিও সকালের দিকে ভোটদানের হার ছিল যথেষ্টই শ্লথ। প্রথম তিন ঘন্টায় মাত্র ৯ শতাংশ ভোট পড়েছিল। কিন্তু বেলা গড়াতেই বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। দুপুর তিনটা নাগাদ প্রায় ৫২ শতাংশ ভোট পড়ে। ভোটগ্রহণের নির্দিষ্ট সময়সীমা অর্থা‍ৎ বিকেল পাঁচটা পর্যন্ত ৬৫ শতাংশের বেশি ভোট পড়ে। অটো রিকশায় চালিয়ে ভোট দিতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার।

বিজয়পুরায় ভিভিপ্যাট মেশিন ভাঙচুরের ঘটনা ঘটেছে। গেরুয়া চাদর পড়ে ভোট কেন্দ্রের কাছাকাছি ঘোরাঘুরি করছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক। তাতে আপত্তি করেন কংগ্রেস কর্মীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বেলাগাভি জেলায় সর্বাধিক ভোট পড়েছে। ওই জেলায় বিকেল পাঁচটা পর্যন্ত ৬৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে। উল্লেখ্য, কর্নাটকের ২২৪টি বিধানসভা কেন্দ্রে ২ হাজার ৬১৫ জন প্রার্থী ভাগ্যপরীক্ষায় নেমেছেন।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…