কর্নাটকে মুখ্যমন্ত্রী পদে বদল? খাড়্গের কাছে শিবকুমারের হয়ে সওয়াল কংগ্রেস বিধায়কদের

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্নাটক কংগ্রেসে তৈরি হয়েছে বেশ কিছু সমস্যা। দক্ষিণের এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন তাঁরই ঘনিষ্ঠ কিছু বিধায়ক। এই নিয়ে অনেক দূর এগিয়েছেন তাঁরা।  বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে গিয়ে ওই বিধায়করা এই দাবির কথা জানিয়ে আসেন। খাড়্গের সঙ্গে বিধায়কদের কথোপকথনের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

কানাঘুঁষো আগেই চলছি। দলের বিধায়করা যে মুখ্যমন্ত্রীর প্রতি বিরূপ ম্মনোভাব প্রকাশ করছেন তাও শোনা যাচ্ছিল। বৃহস্পতিবারই জানা গিয়েছিল যে শিবকুমার ঘনিষ্ঠ প্রায় ১০ জন বিধায়ক দিল্লির দিকে রওনা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন কর্নাটকের মন্ত্রী এন চালুভারায়াস্বামী। যদিও যার হয়ে সওয়াল করতে বিধায়কদের দিল্লি গমন সেই উপ মুখ্যমন্ত্রী শিবকুমারের দাবি তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তাঁকে কেউ কিছু জানাননি। তাছাড়া বর্তমানে শিবকুমারের শরীরও এখন মোটেই ভাল নয়। তাই কোনও দিকে মন দিতে পারছেন না। তবে এই ১০ বিধায়ক রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের শিবিরের লোক বলেই খবর।  

অন্যদিকে তড়িঘড়ি সফর সূচি কাঁটছাট করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। পরিস্থিতি যে খুব একটা অনুকূল নয় তা বেশ বুঝতে পারছেন তিনি। তাই বেঙ্গালুরু ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ। এদিকে সিদ্দারামাইয়ার শুক্র ও শনিবার কর্নাটকের মাইসোর এবং চামারাজনগরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে নিজেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

দু’বছর আগে যখন বিপুল ভভোটে জয়ী হয়ে কর্নাটকে ক্ষমতায় ফেরে কংগ্রেস তখন থেকেই দুদলে ভাগ হয়ে গিয়েছিল শিবির। একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। যদিও সকলেই একবাক্যে মেনে নিয়েছিলেন শিবকুমারের ভূমিকা ছাড়া কংগ্রেসের ক্ষমতায় ফেরা সম্ভব ছিল না।  আসার পিছনে শিবকুমারের ভূমিকা ছিল অন্যতম। তারপরেও ডিকে হন উপ মুখ্যমন্ত্রী,  মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন সিদ্দারামাইয়া।

সিদ্দারামাইয়া পদে বসার পর থেকেই কর্নাটকের রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে আড়াই বছর মুখ্যমন্ত্রীর পদে থাকবেন সিদ্দারামাইয়া। আড়াই বছর পর তাঁর স্থলাভিষিক্ত হবেন শিবকুমার। এদিকে মুখ্যমন্ত্রী পদে থাকার আড়াই বছর সদ্য পার করেছেন সিদ্দারামাইয়া। তারপরেই জল্পনা জোরালো হতে শুরু করেছে। যদিও সিদ্দারামাইয়া ইঙ্গিত দিয়েছেন তিনি সরতে রাজি নন।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের