কর্ণাটকের ডিজিপির অশ্লীল ভিডিও ফাঁস, সাসপেন্ড করা হল রামচন্দ্র রাওকে

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও বিপাকে পড়ল কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাও। সোনা পাচারে যুক্ত থাকার অভিযোগে জেলবন্দি রয়েছেন তার মেয়ে রান্যা। এবার ফাঁস হয়ে গেল পুলিশকর্তার আপত্তিকর ভিডিও। ভাইরাল হওয়া একটি ভিডিও’‌তে দেখা যাচ্ছে, উর্দি পরিহিত অবস্থাতেই এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠভাবে রয়েছেন রামচন্দ্র। ডিজিপি অফিসের অন্দরের এই গোপন রেকর্ডিং প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সোমবার সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকা একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর কর্ণাটকের পুলিশের কর্তাকে রামচন্দ্র রাওকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে ওই ভিডিও যাচাই করেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল। তবে ওই ভিডিও ক্লিপগুলিতে তাঁকে তাঁর অফিসে মহিলাদের সঙ্গে দেখা গিয়েছে। কিছু অশ্লীল অডিও ক্লিপও প্রকাশ্যে এসেছে। যেখানে রাওকে মহিলাদের সঙ্গে অশ্লীল কথা বলতে শোনা গিয়েছে। ওই বরখাস্তের বয়ানে লেখা রয়েছে, রামচন্দ্র রাও অশ্লীল আচরণ করেছেন। যা একজন সরকারি কর্মচারীর জন্য শোভনীয় নয় এবং সরকারের জন্যও বিব্রতকর। রাজ্য সরকার নিশ্চিত যে রাওয়ের আচরণ নিয়ম লঙ্ঘন করছে। রাজ্য সরকার প্রাথমিকভাবে নিশ্চিত যে, কে. রামচন্দ্র রাওকে তদন্ত চলছে। তবে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা প্রয়োজন।

অন্যদিকে ওই বরখাস্তের বয়ান অনুযায়ী, এই সাসপেনশন চলাকালীন রামচন্দ্র রাও রাজ্য সরকারের লিখিত অনুমতি ছাড়া কোনও পরিস্থিতিতে সদর দফতর ত্যাগ করতে পারবেন না। তবে কে রামচন্দ্র রাও অভিযোগগুলি অস্বীকার করেছেন এবং এগুলিকে ‘‌বানানো এবং মিথ্যা’‌ বলে দাবি করেছেন। সোমবার এই ভিডিও ভাইরাল হতেই তিনি কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করতে ছুটে যান। কিন্তু সাক্ষাৎ হয়নি। তবে বাড়ির বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামচন্দ্র বলেন, ‘আমি হতবাক। এটা সবই বানানো এবং মিথ্যা। ভিডিও সম্পূর্ণ মিথ্যা। আমার এই সম্পর্কে কোন ধারণা নেই।‌’‌

এছাড়া প্রায়ই ডিজিপি অফিসে আসতেন ওই মহিলা। অফিসের কাজের সময়েই দু’জনকে একাধিকবার অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। ৪৭ সেকেন্ডের এই ভিডিও আসলে একাধিক ক্লিপিংস জুড়ে তৈরি করা হয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে রামচন্দ্র বলেছেন, ‘প্রযুক্তি ব্যবহার করে ওই ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে। আমি এটাও ভাবছি যে এটা কখন, কীভাবে ঘটেছে এবং কে এটা করেছে। এই যুগে যে কোনও কিছু ঘটতে পারে।’ এই ঘটনায় রীতিমতো বিপাকে পড়েছে রাজ্যের সিদ্ধারামাইয়া সরকার। পুলিশ দফতরের মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল তা বিস্তারিত জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। এই রামচন্দ্র রাও ১৯৯৩ সালের ব্যাচের আইপিএস।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?