চোখ রাঙাচ্ছে চিনা ভাইরাস HMPV, ফের মাস্ক পরার নির্দেশিকা জারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিনে ভয়াবহ আকার নিয়েছে  HMPV ভাইরাস। আর এবার সেই ভাইরাসের প্রকোপ পড়ল ভারতে। এখন পর্যন্ত বেঙ্গালুরুতে ২ জন এবং গুজরাটে ১ জন এবং কলকাতায় ১ শিশু  আক্রান্ত হয়েছেন HMPV ভাইরাসে। তাতেই দেশ জুড়ে বাড়ছে চিন্তা । এই আবহে পরিস্থিতি যাতে না নাগালের বাইরে যায় সেইজন্য রাস্তায় বেরলেই মাস্ক পরা বাধ্যতামূলক করে দিল কর্ণাটক সরকার । 

HMPV ভাইরাস নিয়ে কর্ণাটকে জারি হয়েছে নির্দেশিকা। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, হাঁচি এবং কাশির সময় মুখ এবং নাক ঢেকে রাখুন। ঘন ঘন হাতে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে । জনবহুল জায়গা এড়িয়ে চলা এবং অসুস্থ ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। সেইসঙ্গে প্রকাশ্যে থুতু না ফেলার পরামর্শ দেওয়া হয়েছে ।

উল্লেখ্য বর্তমানে বেঙ্গালুরুতে আট মাস বয়সী একটি ছেলে এবং তিন মাস বয়সী একটি মেয়ের শরীরে মিলেছে HMPV ভাইরাস। পাশাপাশি আহমেদাবাদে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দুই মাসের শিশুর শরীরে পাওয়া গিয়েছে এই ভাইরাসের হদিশ । শুধু তাই নয় কলকাতায় পাঁচ মাসের একটি শিশুও আক্রান্ত হয়েছে HMPV ভাইরাসে। একথায় বলা যায়, চিনা এক ভাইরাস এখন চোখ রাঙাচ্ছে ভারতে ।

এইচএমপিভির উপসর্গ

এইচএমপিভির উপসর্গ গুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে, ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মত জটিলতা দেখা যেতে পারে।

কীভাবে ছড়ায় এই ভাইরাস ?

১)কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ

২)হাত মেলানো বা স্পর্শ করা

 ৩)সংক্রমিত স্থান স্পর্শ করা

৪) কিংবা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসে এই ভাইরাস ছড়াতে পারে

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনিতে ধস! মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু, চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!