গুজরাতে টিভি সঞ্চালককে মুখ্যমন্ত্রীর মুখ করলেন কেজরিওয়াল

কৌতুক শিল্পীর পর টিভি সঞ্চালক। মোদি-অমিত শাহের রাজ্যে অন্যতম জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ইসুদান গড়বির উপর বাজি ধরলেন অরবিন্দ কেজরিওয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : কৌতুক শিল্পীর পর টিভি সঞ্চালক। মোদি-অমিত শাহের রাজ্যে অন্যতম জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ইসুদান গড়বির উপর বাজি ধরলেন অরবিন্দ কেজরিওয়াল। মোবাইল আর ই-মেলে ভোটারদের মতামত সংগ্রহের কাজ শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই গুজরাতে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম প্রকাশ করলেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

৪০ বছরের গড়বি গুজরাতের জনপ্রিয় টিভি সঞ্চালক এবং সাংবাদিক। একাধিক সংবাদ চ্যানেলের সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। দ্বারকা জেলার বাসিন্দা গড়বি আপের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার গড়বির নাম ঘোষণার সময় কেজরিওয়ালের পাশে হাজির ছিলেন আপ নেতা তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। গত ফেব্রুয়ারিতে পঞ্জাব ভোটের আগে একই কৌশলে সরাসরি ‘জনতার দরবার’ থেকে ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’ হিসেবে মানকে বেছে নিয়েছিলেন কেজরিওয়াল। আর অকালি দল বনাম কংগ্রেসের কয়েক দশকের মেরুকরণ ভেঙে বিপুল গরিষ্ঠতা নিয়ে সে রাজ্যে সরকার গড়েছিল আপ। অক্টোবরের শেষ থেকেই ই-মেল এবং মোবাইলে কলের মাধ্যমে গুজরাতের আম ভোটারদের থেকে ‘পছন্দের মুখ্যমন্ত্রী’ নাম সংগ্রহের পালা চলছিল। বৃহস্পতিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিক ভাবে সেই পালা শেষ হয়। শুক্রবার তার ফল ঘোষণা করেন আপ প্রধান। চূড়ান্ত পর্বে গড়বির প্রতিদ্বন্দ্বী ছিলেন আপের গুজরাত শাখার সভাপতি গোপাল ইতিলিয়া। ছ’বছর আগে হার্দিক পটেলের নেতৃত্বে পাটিদার সংরক্ষণ আন্দোলনের অন্যতম মুখ ছিলেন গোপাল।

গত কয়েক সপ্তাহ ধরে গুজরাতের অনেক ভোটারের কাছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে পছন্দের নাম জানার জন্য ফোন এসেছে। সেখানে রেকর্ড করা কণ্ঠস্বর গড়বি এবং গোপালের পাশাপাশি ‘অন্য কোনও পছন্দের’ জন্য বোতাম টেপার অনুরোধ জানিয়েছে। শুক্রবার কেজরিওয়াল জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই বেছে নেওয়া হয়েছে প্রাক্তন সাংবাদিক তথা টিভি সঞ্চালক গড়বিকে। কৌতুক শিল্পী দিয়ে বাজিমাত করা গিয়েছে পঞ্জাবে। এবার টিভি সঞ্চালকের উপর বাজি ধরে গুজরাতে কতটা সাড়া ফেলতে পারেন কেজরিওয়াল, সেটাই দেখার।

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির