তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করে ভিন্ন সুর উলুবেড়িয়া বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টলির বিধায়ক সন্দীপন সাহার মুখে। মঙ্গলবার বিকেলে বিধানসভার অধ্যক্ষ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের দুই বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন দুই বিধায়ক বর্তমান বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।গত ১৫ বছর তৃণমূল সরকার বিরোধী বিধায়কদের ডাকেনি বলে দাবি ঋতব্রতর।বিরোধীদের সঙ্গে নিয়ে সরকার যদি চলতে চায় তাহলে সমস্যা কোথায় বলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়(Ritabrata Bandopadhay)।বিরোধী শূন্য করলে তার ফলাফল ভালো হয় না। সেটা যুগে যুগে থেকে প্রমাণিত বলেন ঋতব্রত।

তিনি বলেন,আমি তৃণমূলের শাসন কালে বিরোধী সাংসদ হিসাবে আমন্ত্রণ পাইনি। তবে তৃণমূলের রাজ্যসভা সাংসদ হওয়ার পর প্রশাসনিক বৈঠকে ডাক পেয়েছি বলেন ঋতব্রত।বিগত ১৫বছরে যা যা হয়েছে। আমরা ভেবে ছিলাম যে হয় তো ডাক পাব না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের ধারণা বদলে দিয়েছেন বলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।আগে কি হয়েছে সেটা তো সংশোধন হতেই হবে। গণতন্ত্রে এটাই তো হওয়া উচিত শাসক দল থাকবে ।বিরোধী দল থাকবে। সবাই মিলেই রাজ্যের উন্নয়ন করবে। এটাই কাম্য বললেন সন্দীপন সাহা(Sndipan Saha)।

বিরোধিতার জায়গায় বিরোধিতা করব।কিন্তু সরকার যদি প্রশাসনিক বৈঠকে ডাকে তাহলে নিশ্চিত ভাবে আমাদের যাওয়া উচিত। ১৫ বছর যা হয়নি সেই ভুলটা সংশোধন করতে সমস্যা কোথায়? বলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান মুখ্যমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এর আগে ও সংসদে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা হয়েছে। তিনি বলেছেন যে বিরোধীদের প্রশাসনিক বৈঠকে যাওয়া উচিত। তবে তো সবাই মিলে রাজ্যের উন্নয়নমূলক কাজ একসঙ্গে করতে পারবে।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা