আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে করোনার JN.1 সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত ২৬৩, শীর্ষে কেরালা

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ করোনার মাঝে দেশে চোখ রাঙাচ্ছে নয়া সাব-ভ্যারিয়েন্ট জেএন.১। ভারতের  INSACOG দেওয়া মঙ্গলবারের তথ্য অনুসারে, দেশে করোনার সাব- ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ২৬৩ জন। যার প্রায় অর্ধেকই কেরালার বাসিন্দা। ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এখনও পর্যন্ত ভাইরাসের জেএন.১ সাব-ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত করেছে।  ইন্ডিয়ান সার্স-কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG) অনুসারে এই রাজ্যগুলি হল-  কেরালা, গোয়া, গুজরাট, দিল্লি, কর্ণাটক , মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং ওড়িশা ।

এই সকল রাজ্যের নয়া সাব-ভ্যারিয়েন্টের আক্রান্তদের সংখ্যা হল- কেরালায় ১৩৩ জন , গোয়ায়  ৫১জন , গুজরাটে ৩৪জন , দিল্লিতে ১৬জন , কর্ণাটকে ৮ জন , মহারাষ্ট্রে  ৯জন , রাজস্থানে ৫জন , তামিলনাড়ুতে ৪ জন , তেলেঙ্গানায় ২ জন  এবং ওড়িশায় ১জন। উল্লেখ্য, ডিসেম্বরে দেশে নয়া সাব-ভ্যারয়েন্টে  ২৩৯জন আক্রান্ত হয়েছিলেন তবে বর্তমানে সেই আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৬৩ জন। আর তা নিয়ে দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ। কিন্তু করোনার নয়া এই সাব-ভ্যারিয়েন্ট খুব একটা ক্ষতিকারক নয় বলে জানিয়েছে চিকিৎসকেরা। পাশাপাশি এই  সাব-ভ্যারিয়েন্টের জন্য নিতে হবে ভ্যাকসিনও।

প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই  হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ