কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কেরলমের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনার অবসান ঘটল। কংগ্রেসের তরফে আজ, বৃহস্পতিবার নাম ঘোষণা করা হয়েছে। টানা ১০ দিনের বৈঠক ও আলোচনার পর দলের শীর্ষ নেতৃত্ব ৬১ বছর বয়সী ভি ডি সতীশনকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। তিনি এর আগে কেরলম বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্বে ছিলেন। কেরলমের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল এবং রমেশ চেন্নিথলা। তবে তাঁদের সবাইকে পিছনে ফেলে শেষ পর্যন্ত কংগ্রেস নেতৃত্বের আস্থা অর্জন করলেন সতীশন।

৬১ বছর বয়সী সতীশন কেরলম রাজনীতিতে কংগ্রেসের অন্যতম জনপ্রিয় মুখ। তিনি টানা ছয়বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং গত পাঁচ বছরে রাজ্যে দলের প্রধান মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং অর্থনৈতিক সংকটের মতো বিষয় তুলে ধরে তিনি পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। কেরলম বিধানসভা নির্বাচনে ইউডিএফ ১০২ টি আসনে জয় পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই সাফল্যের অন্যতম প্রধান কারিগর হিসেবে সতীশনকেই কৃতিত্ব দিচ্ছেন দলীয় নেতারা। আক্রমণাত্মক প্রচার কৌশল এবং জোটকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কেসি ভেনুগোপাল ও রমেশ চেন্নিথালার নামও উঠে এসেছিল। বিশেষ করে ভেনুগোপালকে অনেক নবনির্বাচিত বিধায়কের সমর্থন রয়েছে বলে জানা যায়। তবুও শেষ পর্যন্ত দলীয় ঐকমত্য ও হাইকমান্ডের সিদ্ধান্তে সতীশনই নির্বাচিত হন। দিল্লিতে কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি ঘোষণা করেন যে, ভি ডি সতীশনকে কংগ্রেস বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়েছে। এর ফলে তিনিই কেরলমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। কংগ্রেস কর্মী-সমর্থকদের বড় অংশের কাছে এই সিদ্ধান্তকে স্বাভাবিক ও প্রত্যাশিত বলেই মনে করা হচ্ছে।

বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

সুজি বা বেসন নয়, মাত্র ১০ মিনিটে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পাউরুটির হালুয়া

হারিয়ে যাওয়া স্বাদ ফিরবে পাতে, বানিয়ে নিন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা  

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের