‘বিড়ি কুমারী’র সঙ্গে ‘ক্যান্সার কুমারের’ বিয়ের নিমন্ত্রণপত্র ঝড় তুলেছে সমাজমাধ্যমে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রযুক্তির যুগে সমাজমাধ্যমে প্রতি নিয়তই ভাইরাল হয় নানা ঘটনা। কখনও তা ভিডিও আকারে। কখনও বা লিখিত পোস্টে। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এমন এক বিয়ের নিমন্ত্রণপত্র যা জানলে বা দেখলে এই শীতেও আপনার শিরদাড়া বেয়ে ঘাম ঝরবে। কারণ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পাত্র-পাত্রীর নাম ও বিয়ের বাসরের ঠিকানা।

‘বিমল অফিসিয়াল ০০০১’ নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাঁর পোস্টে একটি বিয়ের নিমন্ত্রণপত্র আপলোড করেছেন। আর ওই নিমন্ত্রণপত্রে প্রথমে চোখ বোলাতে গিয়েই অনেকের অবস্থা ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। নিমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘খতরনক বিবাহ, মাসুম বারাতি’। এর পরে রয়েছে বিশেষ সংস্কৃত মন্ত্র। তাতে লেখা, ‘অমঙ্গলম খাদ্য ঘুসপানম, অমঙ্গলম সর্বব্যসনম/ করাচে বসতি বিড়ি, কর মধ্যে চুরুটম/করমূলে স্থিতি গুটখা, প্রভাতে কর দর্শনম’। অতিথিদের পাত্র-পাত্রীর সঙ্গে পরিচয় করাতে গিয়ে লেখা হয়েছে, ‘পাত্রী-দুর্ভাগ্যয়বতী বিড়ি কুমারী উর্ফ সিগরেট দেবী। কুপুত্রী-শ্রী তম্বাকুলাল জী এবং শ্রীমতি সুলফী দেবী। নিবাস-৪২০ যমলোক হাউজ, দুঃখ নগর’। পাত্র-মৃতাত্মা ক্যান্সার কুমার উর্ফ লাইলাজ বাবু। পাত্রের বাবা-মায়ের নাম যথাক্রমে গুটখালাল জী  এবং শ্রীমতী ভাং দেবী। নিবাস-গলত রাস্তা, ব্যসনপুর (নেশা প্রদেশ)।

এর পরেই লেখা হয়েছে-পরিণয় সূত্র, আত্মহত্যা বন্ধন। আমন্ত্রিতদের ‘বিড়ি কুমারী’ ও ‘ক্যান্সার কুমার’ এর বিয়েতে হাজির হয়ে আশীর্বাদ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিবাহ বাসরে পাত্র-পাত্রীর কাকা ভাজা সিংহ, কাকিমা আফিম দেবী, ঠাকুরদা হুক্কা রাম, ঠাকুরমা সুলফী দেবী, মামা চরস রাম, মামী শরাব দেবী সহ ভয়ঙ্কর আত্মীয় স্বজন উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে। বিবাহ বাসর কোথায় বসবে জানেন? শ্মশ্মান ঘাটে।

কী মাথা গুলিয়ে যাচ্ছে তো? বাপের জন্মেও এমন নিমন্ত্রণপত্রের কথা শোনেননি বলে মনে হচ্ছে তো? আসলে এই নিমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে নেশা মুক্তি অভিযানের অংশ হিসাবেই। বিড়ি-সিগারেট-চরস সহ নামে মাদকদ্রব্য আমাদের জীবনে কী ক্ষতি ডেকে আনে, তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এমন বিচিত্র নিমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Vimal Yadav (@vimal_official_0001)

উনদাভের জোড়া গোলে ২০ বছরের ‘শাপমোচন’, এক যুগ বাদে নকআউটে জার্মানি

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু