খোলা মঞ্চে নায়িকার কোমরে অশ্লীলভাবে স্পর্শ, বিতর্ক এড়াতে কী করলেন পবন সিংহ?

"অঞ্জলি জি, ব্যস্ততার কারণে আপনাকে লাইভ দেখতে পারিনি। যখন জানতে পারলাম, তখন আমার খারাপ লেগেছে। আপনার প্রতি আমার কোনও ভুল উদ্দেশ্য ছিল না কারণ আমরা শিল্পী

Share:

নিজস্ব প্রতিনিধি: খোলা মঞ্চে অভিনেত্রীর কোমরে হাত দিতে বিতর্কে জড়িয়েছেন ভোজপুরি সুপারস্টার পবন সিংহ। যিনি চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি আসানসোলের শত্রুঘ্ন সিনহার প্রতিদ্বন্দ্বি ছিলেন। কিন্তু বিপুল ভোটে হেরে মুখ পোড়ে তাঁর। এছাড়াও অভিনেতা মাঝে মধ্যেই বিতর্কে জড়ান। সম্প্রতি অভিনেত্রী অঞ্জলি রাঘবের সঙ্গে একটি মিউজিক অ্যালবাম রিলিজ হয়েছে অভিনেতার। লখনউতে সেই গানের প্রচারে গিয়েই খোলা মঞ্চে সহ অভিনেত্রী অঞ্জলি রাঘবের পোশাকের ফাঁক দিয়ে তাঁর কোমরে অশ্লীলভাবে স্পর্শ করে বসেন অভিনেতা। আর ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হতেই বিতর্কে জড়িয়ে পড়েন পবন সিংহ।

 

 

View this post on Instagram

 

A post shared by Anjali Raghav (@anjaliraghavonline)

প্রথমে বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামাননি অভিনেত্রী অঞ্জলি। এমনকী এই নিয়ে মুখ খুলতে অভিনেত্রীকে নিষেধও করেছিলেন সুপারস্টারের পিআর টিম। কিন্তু বিষয়টি নিয়ে নেটিজেনরা অভিনেত্রীর সমালোচন করতেই গতকাল একটি ভিডিও পোস্ট করেন অঞ্জলি। যেখান তাঁর পোশাকের ট্যাগ প্রকাশ্যে এসেছিল। সেটি ঢাকতে বিনা অনুমতি তেই অঞ্জলির কোমলে অশ্লীলভাবে স্পর্শ করেন পবন সিংহ। তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। এ নিয়ে বিতর্ক চরমে পৌঁছতেই এবার মুখ খুললেন পবন সিংহ। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে অভিনেতা অঞ্জলির কাছে ক্ষমা চেয়ে নিলেন। অভিনেতার দাবি, “অঞ্জলি জি, ব্যস্ততার কারণে আপনাকে লাইভ দেখতে পারিনি। যখন জানতে পারলাম, তখন আমার খারাপ লেগেছে। আপনার প্রতি আমার কোনও ভুল উদ্দেশ্য ছিল না কারণ আমরা শিল্পী। তা সত্ত্বেও, আপনি যদি আমার কোনও আচরণে আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ইনস্টাগ্রামে আমার আচরণের জন্য ক্ষমা চাইছি।”

এর উত্তর অঞ্জলি তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, “পবন সিংহ জি তাঁর ভুল স্বীকার করেছেন। আমি একজন সিনিয়র শিল্পীকে ক্ষমা করতে চাই। জয় শ্রী রাম।” গতকাল অভিনেত্রী বিরক্তি প্রকাশ করে ইনস্টাগ্রামে একটি ভিডিওতে লিখেছিলেন, ‘পবন সিংহ লখনউ মঞ্চে আমাকে খারাপভাবে স্পর্শ করেছিলেন, তখন আমি অনুভব করেছিলাম যে সম্ভবত আমার ব্লাউজে র ট্যাগ সরিয়ে দিচ্ছে। কিন্তু পরে, তিনি আবারও আমাকে স্পর্শ করেন, কিন্তু মঞ্চে বিষয়টিকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। এরপর যখন অভিনেতার আমাকে জিজ্ঞাসা করলেন, কিছু আছে কিনা, তারা তাকে বলে যে কিছুই নেই। আমি ছোটখাটো বিষয় ভেবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এটি বাড়তে থাকায় আমার মুখ খোলার দরকার পড়ল।আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইনা।” সবশেষে নিজের ভুলের ক্ষমা চাইলেন পবন সিংহ।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের