কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগরের ছাত্রী খুনে গ্রেফতার হল অভিযুক্তের মামা। কিন্তু খুনের ঘটনার পর সপ্তাহ ঘুরতে চললেও এখনও পর্যন্ত কোনও খোঁজ নেই মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের। তবে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গুজরাত থেকে গ্রেফতার করেছে দেশরাজের মামা কুলদীপ সিংকে। ইতিমধ্যেই তাকে নিয়ে আসা হয়েছে কৃষ্ণনগরে। চলছে জিজ্ঞাসাবাদ।

গত ২৫ অগস্ট কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়েছিল ইশিতা মল্লিক নামের তরুণীকে। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে দেশরাজ সিং নামে এক যুবকের দিকে। দেশরাজ ছিল ইশিতারই পূর্ব পরিচিত। দেশরাজের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। জানা যায়, দেশরাজ মা, বাবা এবং বোনের সঙ্গে জেটিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। দেশরাজের বাবা-মা অবশ্য এখন উত্তর প্রদেশে রয়েছে। কিন্তু মূল অভিযুক্ত এখনও অধরা।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে দেশরাজকে বিভিন্ন রকম সহযোগিতা করেছিল তার মামা কুলদীপ। এই নিয়ে একাধিক তথ্য পুলিশের হাতে আসে। সেই সূত্র ধরেই পুলিশ কুলদীপ সিংকে গ্রেফতার করেছে।

পুলিশের প্রাথমিক অনুমান কুলদীপকে জিজ্ঞাসা বাদ করলেই হয়তো দেশরাজের খোঁজ মিলবে। তাই গুজরাত থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে কৃষ্ণনগরে আনা হয়েছে ওই ব্যক্তিকে। এই বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে বলে, “ আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছি দেশরাজকে নানা রকম সহযোগিতা করেছিল তার মামা কুলদীপ সিং। তাকে জিজ্ঞাসাবাদ করলে, আশা করি অনেক তথ্য মিলবে।“ এখন দেশরাজ কবে ধরা পড়বে এটাই দেখার।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫