পদ ছাড়ছেন দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা

ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন কেভি সুব্রহ্মণ্যম। শুক্রবারই তিনি জানিয়ে দিলেন তাঁর সিদ্ধান্ত। তিনি জানিয়েছেন,

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার (CEA) পদ থেকে সরে দাঁড়ালেন কেভি সুব্রহ্মণ্যম। শুক্রবারই তিনি জানিয়ে দিলেন তাঁর সিদ্ধান্ত। তিনি জানিয়েছেন, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে তাঁর তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর তিনি সরে যাচ্ছেন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, তিনি আগের মতোই অ্যাকাডেমিক কেরিয়ারেই মন দিতে চান। তাঁর জায়গায় কাকে আনা হবে সেটা এখনও জানায়নি কেন্দ্রীয় সরকার। তবে তাঁর আচমকা সরে দাঁড়ানো নিয়ে জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

২০১৮ সালের ডিসেম্বরে কেভি সুব্রহ্মণ্যম দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্বভার গ্রহন করেছিলেন। তাঁর পূর্বসূরি অরবিন্দ সুব্রহ্মণ্যম পদত্যাগ করার পর পাঁচমাস ওই পদে কাউকে নিয়োগ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। পরে কেভি সুব্রহ্মণ্যমকে দায়িত্ব দেয় কেন্দ্র। ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরে কেভি সুব্রহ্মণ্যম খুবই উল্লেখযোগ্য নাম। তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন এক্সপার্ট কমিটিতে প্রতিনিধিত্ব করেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট এবং বন্ধন ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যেও অন্যতম সদস্য ছিলেন তিনি।

এর আগে ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছিলেন অরবিন্দ সুব্রহ্মণ্যম। যদিও তিনি জানিয়েছিলেন পারিবারিক কারণেই সরে দাঁড়াচ্ছেন। তবুও এই ইস্যুতে অনেক জলঘোলা হয়েছিল। ফলে পরবর্তী পাঁচ মাস ওই পদে কাউকে নিয়োগ করেনি কেন্দ্রীয় সরকার। পরে তাঁর জায়গায় কেভি সুব্রহ্মণ্যমকে আনা হয়। তিনিও তিন বছরের মেয়াদ শেষ করে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন।

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের