আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ব্যাট হাতে রানের সঙ্গেই উইকেটের পিছনে একের পর এক অবিশ্বাস্য ক্যাচ ধরে ইতিহাস গড়লেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস। আবুধাবি টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে নজির গড়লেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার। এক ম্যাচে দুই ইনিংসেই ৫০ রানের বেশি করার পাশাপাশি উইকেটকিপার হিসেবে ৯টি ডিসমিসাল করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন তিনি।  

আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে ব্যাটিং এবং উইকেটকিপিং, দুই বিভাগেই নিজের দক্ষতার প্রমাণ দিলেন লিটন । তাঁর দুরন্ত পারফরম্যান্স টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়ে  জায়গা করে নিয়েছে। ম্যাচের পঞ্চম দিনে ইবাদত হোসেনের বাউন্সারে ইকরাম আলীখিলের ক্যাচটি ডান দিকে ঝাঁপিয়ে যেভাবে ধরলেন লিটন, তা দীর্ঘদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। আর সেই ক্যাচই তাঁকে পৌঁছে দিল এক ঐতিহাসিক মাইলফলকে। এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৩ রান করেন লিটন। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে দুরন্ত ১০২ রানের ইনিংস। অর্থাৎ, দুই ইনিংসেই অর্ধশতরানের গণ্ডি পেরিয়েছেন তিনি। এর পাশাপাশি উইকেটের পিছনে দাঁড়িয়ে নিয়েছেন আটটি ক্যাচ এবং করেছেন একটি স্টাম্পিং। সব মিলিয়ে এক ম্যাচে তাঁর ডিসমিসালের সংখ্যা দাঁড়িয়েছে ন’টি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একই ম্যাচে দুই ইনিংসে ৫০ বা তার বেশি রান করার পাশাপাশি ন’টি ডিসমিসালের নজির গড়লেন বাংলাদেশের এই ক্রিকেটার। আবুধাবি টেস্টের আগে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ছিল খালেদ মাসুদের। ২০০৪ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টেস্টে সাতটি ডিসমিসাল করেছিলেন তিনি।  সোমবার আটটি ডিসমিসাল করে সেই রেকর্ড ভেঙেছিলেন লিটন। 

আরও পড়ুন: বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

লিটনের এই কৃতিত্বের আগে একই ম্যাচে দুই ইনিংসে ৫০-এর বেশি রান এবং উইকেটকিপার হিসেবে আটটি ডিসমিসালের নজির ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের দখলে। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৮২ রান করেছিলেন লিন্ডস। সেই ম্যাচে উইকেটের পিছনে প্রথম ইনিংসে ছ’টি এবং দ্বিতীয় ইনিংসে দু’টি ক্যাচ নিয়েছিলেন তিনি। দীর্ঘ ছয় দশক ধরে সেই নজির অক্ষত থাকার পর এবার লিটন সেটিকে ছাপিয়ে গেলেন। ১৯৯৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১টি ডিসমিসাল করেছিলেন রাসেল। ২০১৩ সালে একই মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সেই রেকর্ডে ভাগ বসান ডি ভিলিয়ার্স। এরপর ২০১৮ সালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১টি ডিসমিসাল করে নজিরের অংশীদার হন ঋষভ পন্থ। 

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর