৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ, আর কয়েকদিন পরেই দেবী দুর্গার আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। কোথাও সাবেকি একচালার প্রতিমা, কোথাও আবার থিমের চমক। কিন্তু পুরুলিয়ার এই রাজবাড়ির দুর্গাপুজোর রীতি শুনলে অবাক হবেন। এখানে বছরের প্রায় ৩৬০ দিন ব্যাঙ্কের লকারে সযত্নে রাখা হয় মা দুর্গার স্বর্ণমূর্তি। পুজোর সময় এলেই কড়া পুলিশি নিরাপত্তায় সেই মূর্তি ফিরিয়ে আনা হয় রাজবাড়িতে। প্রায় ৪০০ বছরের পুরনো এই ঐতিহ্য আজও বজায় রেখেছে পুরুলিয়ার জয়পুর রাজবাড়ি।

পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ দেবী দুর্গার সোনার মূর্তি এবং রুপোর চলচ্চিত্র। ষষ্ঠীর দিন বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যাঙ্কের লকার থেকে বের করা হয় দেবীর স্বর্ণমূর্তি। এরপর সেটি নিয়ে আসা হয় রাজবাড়িতে। গোটা প্রক্রিয়ায় থাকে পুলিশের কড়া নজরদারি এবং বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। পুজো শেষ হলে দশমীর দিন ফের পুলিশি পাহারায় সেই মূর্তি ব্যাঙ্কের লকারে ফিরিয়ে রাখা হয়। দেবী এখানে দ্বিভুজা রূপে পূজিত হন। এই বিশেষ প্রতিমা দর্শনের জন্য শুধু পুরুলিয়া নয়, আশপাশের বিভিন্ন জেলা এবং ভিনরাজ্য থেকেও বহু ভক্ত ও পর্যটক জয়পুরে আসেন। রাজপরিবারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জয়পুর রাজবাড়ির দুর্গাপুজোর ইতিহাস প্রায় ৪০০ বছরের পুরনো। কথিত আছে, রাজা জয় সিংহের আমল থেকেই এই অঞ্চলে রাজপরিবারের আচার-অনুষ্ঠানের সূচনা হয়েছিল। প্রথমদিকে মাটির প্রতিমা তৈরি করেই প্রচলিত রীতিতে পুজো করা হত।

আরও পড়ুন: দশভুজা হয়েও দেবীর মাত্র দু’হাত দেখা যায়! দত্তপুকুরের বুড়িমার পুজোয় রয়েছে সম্প্রীতির বার্তা

পরবর্তী সময়ে রাজা কাশীনাথ সিংহের আমলে মন্দিরে আগুন লাগার একটি ঘটনা ঘটে। এরপরই দেবীর স্বর্ণমূর্তি প্রতিষ্ঠার সংকল্প করেন রাজা। রাজপরিবারের বিশ্বাস, এক রাতে স্বপ্নে মা দুর্গা তাঁকে সোনার মূর্তি প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছিলেন। সেই স্বপ্নাদেশের পরই রাজপরিবারের কোষাগার থেকে সোনা বের করে মূর্তি তৈরির উদ্যোগ নেওয়া হয়। দেবীর স্বর্ণমূর্তি এবং রুপোর চালচিত্র তৈরি করার জন্য বারাণসী থেকে কারিগরদের নিয়ে আসা হয়েছিল। রাজপরিবারের দাবি, এই মূর্তি ও রুপোর চালচিত্র নির্মাণে প্রচুর পরিমাণে সোনা এবং রুপো ব্যবহার করা হয়েছিল। সময়ের সঙ্গে এই স্বর্ণমূর্তিই জয়পুর রাজবাড়ির দুর্গাপুজোর প্রধান আকর্ষণ হয়ে ওঠে। একসময় জয়পুর রাজবাড়িতে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা রাজবাড়িতে ঢুকে বেশ কিছু দামি সামগ্রী এবং গয়না চুরি করে পালিয়ে যায়। এরপরই দেবীর স্বর্ণমূর্তির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে রাজপরিবার। পুলিশের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়, পুজোর কয়েকটি দিন ছাড়া বছরের বাকি দিন স্বর্ণমূর্তি ব্যাঙ্কের লকারেই রাখা হবে। সেই থেকেই চলে আসছে এই নিয়ম।

রাজপরিবারের সদস্য প্রশান্ত নারায়ণ সিংহ দেও জানিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজো হয়ে আসছে। নিরাপত্তার কারণে বর্তমানে স্বর্ণমূর্তি ব্যাঙ্কে রাখা হলেও পুজোর সময় পুলিশি পাহারায় সেটিকে রাজবাড়িতে আনা হয়। ষষ্ঠী থেকেই শুরু হয় এই পুজো। প্রতিটি পর্বে থাকে পুলিশের কড়া নজরদারি। রাজপরিবারের সদস্যদের মতে, আগে চার দিন ধরে পুজো হত। তবে এই বছর পাঁচ দিন ধরে পুজোর আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?