আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরাখণ্ডে সরকারি স্কুলের কাছে উদ্ধার ১৬১টি জিলেটিন স্টিক! কারণ খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: দিল্লি বিস্ফোরণের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। তার মধ্যেই উত্তরাখণ্ডের আলমোড়ায় সরকারি স্কুলের কাছে উদ্ধার ১৬১ টি জিলেটিন স্টিক। একসঙ্গে এতগুলো জিলেটিন স্টিক উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

জানা গিয়েছে, উত্তরাখণ্ডের আড়মোড়ায় ওই সরকারি স্কুলের কাছেই ঝোপের মধ্যে থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হাওয়া জিলেটিনের ওজন প্রায় কুড়ি কেজি। স্কুলের পড়ুয়ারাই প্রথমে ঝোপের মধ্যে বস্তা পড়ে থাকতে দেখে। তারা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তাঁরা বস্তাটিকে দেখে প্রথমেই খবর দেয় পুলিশে। খবর যায় বম্ব স্কোয়াডেও। বস্তা দেখেই প্রথমে সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের। সেই কারণে দ্রুত খবর দেওয়া হয়েছিল পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের দুটি দল। বম্ব ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে ১৬১টি বিলি টিম স্টিকগুলো উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, সরকারি স্কুলটির কাছে কিভাবে এই বিস্ফোরক এল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনরকম নাশকতার উদ্দেশ্য ছিল কিনা সমস্ত কিছুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পাথর খাদানে এই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়। কিন্তু সেই বিস্ফোরক লোকালয়ে কি করে পৌঁছলো? তা সন্দেহ বাড়াচ্ছে পুলিশের। হরিয়ানায় প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক পাওয়া গিয়েছিল। তার কয়েকদিন পরে ডাবারা গ্রামের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এই বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটল। পুলিশ একাধিক ধারায় মামলা করেছে। কিন্তু ওই জিলেটিন ভর্তি বস্তা সেখানে কিভাবে এল তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি কোনও সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ