কংগ্রেসকে চরম হুঁশিয়ারি আপের, পটনার বৈঠক বয়কটের হুমকি

শুক্রবারই পটনায় বসতে চলেছে বিরোধী দলগুলির বৈঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত পোহালেই পটনায় বসতে চলেছে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক। ইতিমধ্যেই বৈঠকে যোগ দিতে পাটলিপুত্রে পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিরা। কিন্তু বৈঠকের কয়েক ঘন্টা আগে বৃহস্পতিবার বিকেলে আচমকাই বেঁকে বসল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের অধ্যাদেশের বিরোধিতা নিয়ে অবস্থান স্পষ্ট করার জন্য কংগ্রেসকে চরম হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পটনার বৈঠক বয়কটেরও হুমকি দিল।

নামপ্রকাশে অনিচ্ছুক আপের এক শীর্ষ নেতার কথায়, ‘বিজেপির বিরোধিতার বিষয়ে কংগ্রেসদুমুখো নীতি নিয়ে চলছে। একদিকে আগামী লোকসভা ভোটে বিজেপিকে রুখতে বিরোধী দলগুলির জোট বাঁধার পক্ষে সওয়াল করছে। অথচ দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে মোদি সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতা থেকে বিরত রয়েছে। বিজেপি বিরোধী অধিকাংশ দলই যেখানে অধ্যাদেশের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে সমর্থন চাওয়া সত্বেও আপের পাশে দাঁড়াতে রাজি হননি মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা। তাই বিজেপি বান্ধব কংগ্রেসে নেতাদের সঙ্গে পটনায় একই বৈঠকে অংশ নেওয়া সম্ভব হবে না অরবিন্দ কেজরিওয়ালের।’

ওই নেতার কথায়, ‘পটনায় বৈঠকের আগেই দিল্লির অধ্যাদেশ নিয়ে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করতে হবে। কংগ্রেস যদি অধ্যাদেশের বিরোধিতা করতে রাজি না হয়, তাহলে নীতীশজির ডাকা বৈঠকে আপের কোনও নেতা থাকবেন না।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন আপের এমন গোঁ বিরোধী জোটের অন্দরে বিভিন্ন দলের মধ্যে সমন্বয়ের অভাবকে ফের প্রকট করল।

একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বর্ষার দুপুরে বানিয়ে নিন আচারি ভুনা খিচুড়ি

কলকাতায় স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেফতার রানার ‘সহযোগী’ ইমরান

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

পিছনের দিকে বন্ধ ছিল একটি দরজা, তারাপীঠ কাণ্ডে গ্রেফতার হোটেল মালিক

ভরা বর্ষায় হুগলি নদীতে মরে ভাসছে ঝাঁক ঝাঁক ইলিশ

হলিউডে শোকের ছায়া! প্রয়াত ‘হিরোজ’ অভিনেত্রী হেডেন, মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৬

হানিমুনে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা! ঋতুস্রাব হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী…

আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কীভাবে সপরিবারে রক্ষা? ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পর্যটকের

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা