বুধবার ভোরে শক্তি হারিয়ে দুর্বল মান্থা, অন্ধ্রে মৃত এক, প্রবল বর্ষণ ওড়িশায়,প্রভাব বঙ্গেও

Share:

নিজস্ব প্রতিনিধি: মান্থার প্রভাবে বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। ফলে বৃষ্টি না হলেও মোন্থা বর্ষণের খেল দেখিয়েছে পশ্চিমবঙ্গে। সকাল থেকেই বৃষ্টি চলছে কলকাতায়। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির চলছে। উপকূলবর্তী এলাকা গুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

মান্থা তাণ্ডব চালিয়েছে অন্ধ্রপ্রদেশে। সেই সঙ্গে চলেছে লাগাতার বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া। মান্থার প্রভাবে অন্ধ্রের জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিম উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মান্থা। বর্তমানে মান্থা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি ও ঝড়ের দাপট এখনও কমেনি। আগামী কয়েক ঘণ্টার মধ্যে মান্থা ধীরে ধীরে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড় মান্থা নরসাপুর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে উত্তর-পশ্চিম মছলিপত্তনম থেকে ৫০ কিলোমিটার পূর্বে এবং কাকিনাড়া থেকে প্রায় ৯০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। স্থলেভাগে প্রবেশ করার পর ধীরে ধীরে শক্তি হারাতে থাকে মান্থা। ঘূর্ণিঝড়ের প্রভাবে গোদাবরী,  কৃষ্ণা এবং পূর্ব গোদাবরী এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে।

মৌসাম ভবন তাদের X হ্যান্ডেলে লিখেছে, “সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গিয়েছে ঘূর্ণিঝড় মান্থা মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী অঞ্চল দিয়ে কাকিনাড়া পেরিয়ে গিয়েছে।” মান্থার দাপটে উপকূলীয় এলাকায় বেশ কিছু গাছ পড়ে গিয়েছে। অন্ধ্রে এক মহিলার মৃত্যুর খবর মিলেছে। ঝড়ের দাপটে একটি গাছ উপড়ে ওই মহিলার বাড়ির উপর পড়েছিল বলে জানা যায়। তার জেরেই প্রাণহানি। ওই এলাকায় নারকেল গাছ উপরে এক নাবালক এবং অটোচালক গুরুতর জখম হয়েছে। নেল্লোর এলাকায় ক্রমাগত ৩২ ঘণ্টা ধরে বৃষ্টি চলছে। নিম্নবর্তী এলাকা গুলিতে বন্যার সর্তকতা জারি করা হয়েছে।

মান্থার প্রভাবে বিঘ্ন ঘটেছে বিমান চলাচলেও। আগাম সর্তকতা হিসেবে বিশাখাপত্তনম বিমানবন্দরে ৩২ টি, বিজয়ওয়াড়ায় ১৬টি, এবং তিরুপতিতে ৪টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। বাতিল করা হয়েছে ১২০ টি ট্রেনও। রাজ্যজুড়ে চারশোরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। উদ্ধারকার্যে পূর্ণ সহযোগিতা করছে এনডিআরএফ এবং এসডিআরএফ।

মঙ্গলবার সকাল থেকে ঝড়বৃষ্টি শুরু হয়েছিল ওড়িশার বেশকিছু জেলায়। তার মধ্যে গঞ্জাম, গজপটি, কোরাপুট, রায়গড় এবং মালাকানগিরি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ঝড় না হলেও ভোর সাড়ে পাঁচটার পর থেকে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে হলুদ সর্তকতা। আলিপুর আবহাওয়া দফতর বলছে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩