ফেসবুক থেকে প্রেম, প্রেমিকার নির্দেশে স্ত্রীর সঙ্গে যা করলেন জওয়ান শুনে শিউরে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  বর্তমান সময়ে সম্পর্কের ভিত্তি যেন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। বিশ্বাস, ভালোবাসা আর প্রতিশ্রুতির জায়গা দখল করছে সন্দেহ, প্রতারণা ও অবিশ্বাস। আর সেই ভাঙনের করুণ পরিণতিই সামনে এসেছে।  যে মানুষের হাত ধরে নিজের বাবার বাড়ি ছেড়ে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন এক মহিলা, শেষ পর্যন্ত সেই স্বামীর হাতেই মৃত্যু হল তাঁর। নেপথ্যে পরকীয়া। প্রেমিকার পরামর্শে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে ভারতীয় সেনার এক জওয়ানের বিরুদ্ধে।  প্রকাশ্যে এসেছে ভয়ঙ্কর তথ্য।  

 সূত্রে খবর, অভিযুক্ত এক সেনা জওয়ান দীর্ঘদিন ধরে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। পুলিশি তদন্তে জানা গিয়েছে,  ভারত সিং যাদব তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছিল। অপরাধ করার পর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে, পরে  আত্মসমর্পণ করলে তাকে  গ্রেফতার করে জেলে পাঠানো হয়। কিন্তু তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। এই খুনের নেপথ্যে ছিল এক অবৈধ প্রেমের সম্পর্ক।  জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে বাদাউন জেলার বাসিন্দা সুরভি যাদবের সঙ্গে পরিচয় হয় ভরতের। সাধারণ  কথাবার্তা থেকে ধীরে ধীরে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে ওঠে যে ভরত নিজের সংসার থেকে দূরে সরে যেতে শুরু করে। অভিযোগ, প্রেমিকার জন্য প্রতি মাসে প্রায় ১৫ হাজার টাকা খরচ করতেন তিনি।  প্রথমে বিষয়টি গোপন থাকলেও ধীরে ধীরে স্ত্রী সেই সম্পর্কের কথা জানতে পারেন। এরপর থেকেই সংসারে শুরু হয় অশান্তি। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। পুলিশের দাবি, সুরভির প্ররোচনাতেই স্ত্রীকে সরানোর পরিকল্পনা করে ভরত। ১৮ এপ্রিল দু’জনে মিলে খুনের ছক কষে। তারপর ২১ এপ্রিল ভোররাতে ভরত সিং বরেলির বিডিএ কলোনিতে তার বাড়িতে গীতা যাদবকে শ্বাসরোধ করে হত্যা করে।

আরও পড়ুন: একই ঘর থেকে উদ্ধার ৫টি দেহ! অভিযুক্ত স্বামীর কীর্তি শুনলে শিউরে উঠবেন

 সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয়, বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ঘটনার গুরুত্বপূর্ণ ফুটেজ। সেই প্রমাণ এবং কল ডিটেইলসের ভিত্তিতে সুরভির জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়। পরে তাকেও গ্রেফতার করে আদালতে তোলা  হয়। এসপি সিটি বরেলি জানিয়েছেন, তদন্তে যথেষ্ট প্রমাণ মিলেছে এবং পুরো ঘটনার পেছনের ষড়যন্ত্র খতিয়ে দেখা হচ্ছে। 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান