চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই:  সুপার কিংসের কাছে দুরমুশ হয়ে চলতি আইপিএল অভিযান শেষ হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সের। বাকি পাঁচ ম্যাচের সব কয়টি জিতলেও প্লেঅফে ওঠার আর কোনও সম্ভাবনা নেই হার্দিক পাণ্ড্যদের। শনিবার (২ মে) প্রথমে ব্যাট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে সাত উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে মুম্বই। জবাবে ১১ বল বাকি থাকতেই হাতে ৮ উইকেট নিয়ে হাসতে হাসতে জয় হাসিল করে চেন্নাই। দলের জয়ে বড় অবদান রাখেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও কার্তিক শর্মা। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৯৮ রানের পার্টনারশিপে সহজ জয় পেল চেন্নাই সুপার কিংস।

এদিন মুম্বই বনাম চেন্নাইয়ের সেই চিরাচরিত হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পেল না ক্রিকেট প্রেমীরা।  বরং হতাশই হয়েছে সকলে। ১৬০ তাড়া করতে নেমে ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই।  দাপিয়ে খেলেছেন চেন্নাইয়ের অধিনায়ক।  এদিন বড় রান তাড়া করার চাপ ছিল না চেন্নাইয়ের মাথায়। তবে শুরু থেকেই সতর্ক ভাবে খেলেন চেন্নাইয়ের খেলোয়াড়রা।  যদিও শনিবার বড় রান করতে পারেনি চেন্নাইয়ের ওপেনার সঞ্জু স্যামসন। ৯ বলে মাত্র ১১ রান করে ফেরেন সঞ্জু। সঞ্জুকে ফেরান বুমরাহ। ১২ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন উরভিল প্যাটেলl।  রুতুরাজ গায়কোয়াড় ৬৭ রানে এবং কার্ত্তিক শর্মা ৫৪ বলে অপরাজিত থাকেন। 

আরও পড়ুন: ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

  শনিবার (২ মে) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে খোঁড়াতে-খোঁড়াতে সাত উইকেট হারিয়ে মাত্র ১৫৯ রান তুলেছেন হার্দিক পাণ্ড্যরা। দলের হয়ে সর্বোচ্চ রান নমন ধীরের (৫৭)। সূর্যকুমার যাদব-তিলক বর্মারা ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন। চেন্নাইয়ের হয়ে অংশুল কম্বোজ তিনটি ও নূর আমেদ দুটি উইকেট নিয়েছেন।    এম চিদম্বরম স্টেডিয়ামে (চিপক) এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কিন্তু শুরুটা খুব ভাল হয়নি। দ্বিতীয় ওভারে অংশুল কম্বোজের বলে রামকৃষ্ণ ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট হন মুম্বইয়ের ওপেনার উইল জ্যাকস (১)। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে রায়ান রিকলটন ও নমন ধীর ওই ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। মারমুখী মেজাজে খেলে দুজনে মাত্র ২৮ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন। পাওয়ার প্লে শেষে মুম্বইয়ের রান দাঁড়ায় এক উইকেটে ৫৭। পরের ওভারের দ্বিতীয় বলেই নমন ধীরের সহজ ক্যাচ ফেলে দেন শিবম দুবে। তখন ১৯ রানে ব্যাট করছিলেন ধীর। চতুর্থ বলেই রিকলটনকে (২৪ বলে ৩৭) ফিরিয়ে ৫৮ রানের পার্টনারশিপ ভাঙেন নূর আমেদ।

চার নম্বরে নেমে শুরুতে ভালই খেলছিলেন চলতি আইপিএলে অফ ফর্মে থাকা সূর্যকুমার যাদব। আগ্রাসী মেজাজেই ব্যাট করছিলেন। তবে বেশিক্ষণ তিষ্ঠোতে পারেননি। ১১তম ওভারে রামকৃষ্ণ ঘোষের বলে বড় শট খেলতে গিয়ে ডিওয়াল্ড ব্রেভিসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। আউটের আগে করেন ১১ বলে ২১ রান। পাঁচ নম্বরে নামা তিলক বর্মাও সুবিধা করতে পারেননি। ৮ বলে ৫ রান করে নূর আমেদের বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। মাত্র ১০ রানের মধ্যে দুই উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় মুম্বই। রান তোলার গতি শ্লথ হয়ে যায়। একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন নমন ধীর। ১৭তম ওভারে জেমি ওভারটনের বলের গতি বুঝতে না পেরে তাঁর হাতেই ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন। আউটের আগে করেন ৫৭ রান। পরের ওভারে অংশুল কম্বোজের বলে ফিরে যান রবিন মিনজ-ও (৫)। সপ্তম উইকেটে জুটি বেঁধে হার্দিক পাণ্ড্য ও কৃষ ভগত দলকে টেনেটুনে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ ওভারে অংশুলের বলে ব্রেভিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হার্দিক (২৩ বলে ১৮)। নয় নম্বরে নামা ট্রেন্ট বোল্ট ছক্কা হাঁকিয়ে দলকে ১৫৯ রানে পৌঁছাতে সাহায্য করেন। তিনি ২ বলে ৭ এবং কৃষ ভগত  ৬ বলে তিন রানে অপরাজিত থাকেন।

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন