রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

Share:

নিজস্ব প্রতিনিধি: রিলস বানানোর নেশা কখন যে ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠতে পারে, তারই এক মর্মান্তিক উদাহরণ সামনে এল উত্তর প্রদেশে। বন্ধুদের সঙ্গে মজা করতে গিয়ে কয়েকজন শিশুর জীবন মুহূর্তে বদলে যায়। কেউ আহত, কেউ প্রাণ হারিয়েছে, আবার দু’জনকে ঘণ্টার পর ঘণ্টা মৃত্যুভয়ের মধ্যে কাটাতে হয়েছে জলের ট্যাঙ্কের মাথায়। শেষ পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর দ্রুত পদক্ষেপে সফল হয় নাটকীয় উদ্ধার অভিযান।

ঘটনাটি উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলার কানশিরম আবাসিক কলোনিতে। শনিবার কয়েকজন শিশু রিলস ভিডিও করার জন্যএকটি উঁচু জলের ট্যাঙ্কে ওঠে। মোট পাঁচজন শিশু সেখানে উপস্থিত ছিল। তবে ট্যাঙ্কে ওঠার জন্য ব্যবহৃত মই হঠাৎ ভেঙে গেলে বিপত্তি ঘটে। সিদ্ধার্থ, শনি এবং গোলু নিচে পড়ে যায়। গুরুতর চোট পেয়ে সিদ্ধার্থের মৃত্যু হয়। অন্যদিকে আহত অবস্থায় শনি ও গোলুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

আরও পড়ুন: বোনের শেষ ইচ্ছা পূরণে হাড় দিয়ে বানালেন উইন্ড চাইম, মহিলার কাণ্ডে অবাক নেটদুনিয়া

এদিকে পবন ও কালু নামের দুই শিশু ট্যাঙ্কের ওপরেই আটকে পড়ে। মই ভেঙে যাওয়ায় তারা নিচে নামতে পারেনি। ঘটনাটি জানাজানি হতেই প্রশাসন উদ্ধারকাজ শুরু করে। রাতেই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ট্যাঙ্কে ওঠার উপযুক্ত রাস্তা না থাকায় উদ্ধার অভিযান সফল হয়নি। পরিস্থিতি জটিল হওয়ায় জেলা প্রশাসন উচ্চপর্যায়ে সাহায্য চায়। পরে ভারতীয় বিমান বাহিনী গোরখপুর থেকে একটি Mi-17V5 হেলিকপ্টার পাঠায়। রবিবার ভোরে হেলিকপ্টারটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই দুই শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুদের হেলিকপ্টারে করে গোরখপুরে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য। পুরো ঘটনায় প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দল সারারাত ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, অসতর্কতা ও ঝুঁকিপূর্ণ কাজ কখনও কখনও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….