ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

Share:

নিজস্ব প্রতিনিধি, রানিগঞ্জ: ভোট দিয়ে রুটি রুজির সন্ধানে ফের কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার কবলে পরলো পরিযায়ী শ্রমিক বোঝাই একটি যাত্রীবাহী বাস। পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ (Raniganj) সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর এলাকায় রানিগঞ্জ স্কোয়ারের কাছে ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ সূত্রে খবর, শিল্প তালুক মঙ্গলপুর (Mangolpur) এলাকায় বাসচালকের অন্যমনস্কতার জন্য বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে এক মহিলা সহ চারজন শিশু আহত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা সুন্দরপুর এলাকার পাথরপ্রতিমা (Patharpratima) আর রামগঙ্গা থেকে পাঁচটি আসানসোলের(Assansoal) দিকে যাচ্ছিল।

সেখানে প্রায় ৬০ জন পরিযায়ী শ্রমিক ছিলেন। বাসটি সুন্দরবন থেকে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। শুক্রবার রাত দুটো নাগাদ বাসের অধিকাংশ যাত্রীরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বাসটি। আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করে। অনেকে ভেবেছিল বাসে হয়তো আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে বেশ কয়েকটি ব্যানার ,পোস্টার এবং বিদ্যুতের খুঁটি ভেঙে রানীগঞ্জ স্কোয়ারের ভেতরে ঢুকে যায়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীকালে প্রশাসনের উদ্যোগে ওই পরিচয় শ্রমিকদের অন্য পাশে করে হরিয়ানার উদ্দেশ্যে রওনা করানো হয়। পুলিশ বাসটি আটক করেছে। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে ওই বাসের চালককে। বাসটির ফরেনসিক তদন্ত হবে বলে জানা গেছে।ওই দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত আরেকটি বাস জোগাড় করে পরিযায়ী শ্রমিকদের সেই বাসে করে কর্মস্থলের দিকে রওনা করানো হয়।

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা