আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির বারাণসীতে শনিতে রোড শো প্রিয়াঙ্কা-ডিম্পলের

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: ভোট ষষ্ঠীর দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র বারাণসীতে যৌথ রোড শো করবেন প্রিয়াঙ্কা গান্ধি ও ডিম্পল যাদব। রোড শোয়ের আগে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েও পুজো দেওয়ার কথা রয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের স্ত্রীর। ইতিমধ্যেই দু্ই তারকা প্রচারকের যৌথ রোড শো ঘিরে উত্তেজনা আর উ‍ৎসাহে টগবগিয়ে ফুটছেন কংগ্রেস এবং সপার নেতা-কর্মীরা।দুই তারকা প্রচারক নেত্রীর রোড শো সফল করতে কোমর কষে ঝাঁপিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রে প্রিয়াঙ্কা ও ডিম্পলের যৌথ রোড শো ঘিরে নানা চর্চাও শুরু হয়েছে।

চলতি লোকসভা ভোটে বিজেপির জয়রথ রুখতে জোট বেঁধে লড়ছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। ২০১৭ সালের বিধানসভা ভোটে দুই দল জোট বেঁধে লড়লেও কংগ্রেস এবং সপা কর্মীরা আন্তরিকভাবে এক হয়ে লড়াই করতে পারেননি। তার ফায়দা লুঠেছিল বিজেপি। এবার নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইতে কাঁধে-কাঁধ মিলিয়েই ভোট ময়দানে লড়ছেন দুই দলের নিচুতলার নেতা কর্মীরা। বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেস-সপা জোটের হয়ে দাঁড়িয়েছেন অজয় রায়।

তাঁর সমর্থনেই আজ শনিবার (২৫ মে) বিকেল চারটের সময়ে বারাণসীতে রোড শো করবেন প্রিয়াঙ্জকা গান্ধি ও ডিম্পল যাদব। দূর্গাকুণ্ড মন্দিরের সামনে থেকে শুরু হবে রোড শো। শেষ হবে রবিদাস মন্দিরের সামনে গিয়ে। উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র শৈলেন্দ্র সিংহ জানিয়েছেন, ববতপুর বিমানবন্দরে অবতরণের পরে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজো দেবেন প্রিয়াঙ্কা ও ডিম্পল যাদব। তার পরে বেণারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মূল গেটে প্রতিষ্ঠিত পণ্ডিত মদনমোহন মালব্যর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু করবেন। উল্লেখ্য, আগামী ১ জুন সপ্তম দফায় বারাণসী আসনে ভোট নেওয়া হবে। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে এবার লড়াইয়ের ময়দানে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ