‘প্রভু’ মোদির সবুজসঙ্কেত মেলেনি, ভোট নির্ঘন্ট ঘোষণায় গড়িমসি নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘প্রভুভক্তি’ কোন পর্যায়ে পৌঁছতে পারে তা ফের দেখাচ্ছেন দেশের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। বিজেপির দয়ায় অবসরের পরে নির্বাচন কমিশনের পদ পাওয়া প্রাক্তন আমলা কার্যত বিজেপির কাছে শিরদাঁড়া বন্ধক রেখেছেন বলে অভিযোগ করে চলেছেন বিরোধীরা। তাঁদের সেই অভিযোগের যে যথেষ্টই সারবত্তা রয়েছে তার প্রমাণ মিলছে লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা না হওয়ায়।  

পাঁচ বছর আগে ২০১৯ সালের ১০ মার্চ দেশের সাধারণ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। প্রথম দফার ভোট হয়েছিল ১১ এপ্রিল। অর্থা‍ৎ ভোট ঘোষণার ৩১ দিন বাদে ভোট হয়েছিল। সূত্রের খবর, এবারেও ১০ মার্চের মধ্যে ভোট নির্ঘন্ট ঘোষণার কথা ভেবেছিলেন নির্বাচন কমিশনের সিংহভাগ আধিকারিকরা। কিন্তু ‘প্রভু’ মোদির কার্যালয় থেকে সবুজ সঙ্কেত না পাওয়ায় ওই নির্ঘন্ট ঘোষণা আটকে রয়েছে। প্রধানমন্ত্রী যাতে ভোটে রাজনৈতিক ডিভিডেন্ড তুলতে বিভিন্ন রাজ্যে সরকারি প্রকল্পের পাথর পোঁতার কাজ করে হাততালি কুড়োতে পারেন, সেই সুযোগ করে দিচ্ছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার তথা আমলা মহলের মোদির ‘মানসপুত্র’ হিসাবে পরিচিত রাজীব কুমার। এবারই প্রথম নয়। ২০২২ সালেও বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে মোদির রাজ্য গুজরাতে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা নিয়ে টালবাহানা করার অভিযোগ উঠেছিল ‘বিজেপি ঘনিষ্ঠ’ রাজীব কুমারের বিরুদ্ধে।  

যাতে ভোট নির্ঘন্ট ঘোষণার বিলম্ব নিয়ে বিরোধীরা অভিযোগ না তুলতে পারে তার জন্য বেশ কিছু কৌশলও নিয়েছেন ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত প্রধান নির্বাচন কমিশনার। আগামী ১১ মার্চ দেশের সব কয়েকটি নির্বাচনী কেন্দ্র মিলিয়ে মোট দু’হাজার পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশন। ওই বৈঠকের পরে আগামী ১২ ও ১৩ মার্চ জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রস্তুতি দেখতে দেখতে যাচ্ছে কমিশনের ফুল বেঞ্চ। ১৩ মার্চই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই সিএএ চালুর বিষয়ে ছাড়পত্র দেওয়া হবে। তাছাড়া ভোটারদের উপঢৌকন হিসাবে আরও বেশ কয়েকটি জনমোহিনী ঘোষণা করা হবে।  সেক্ষেত্রে ১৪ কিংবা ১৫ মার্চ ভোট নির্ঘন্ট ঘোষণার পথে যেতে পারে কমিশন। নববর্ষের উ‍ৎসব শেষেই প্রথম দফার ভোট হতে পারে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা