জেলে বসেই লোকসভা নির্বাচনে বাজিমাত দুই প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি : জেলে বসেই লোকসভা নির্বাচনে জিতলেন দুই প্রার্থী। কিন্তু এই দুই প্রার্থী কী লোকসভা অধিবেশনে গিয়ে শপথ নিতে পারবেন, এখন সেটাই দেখার। তবে বিশেষজ্ঞদের মতে, জেলবন্দি সাংসদদের শপথ নেওয়া তাঁদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে।

জেলবন্দি দুই সাংসদের মধ্যে একজন হলেন অমৃতপাল সিং। অমৃতপাল সিং খাদুর সাহিব আসন থেকে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে শেখ আবদুল রশিদ বারামুলা আসন থেকে নির্বাচিত হয়েছেন। আবদুল রশিদ ইঞ্জিনিয়ার রশিদ নামে পরিচিত। অমৃতপাল সিং অসমের ডিব্রুগড় জেলে বন্দি। জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত হওয়ার পর জেলবন্দি রয়েছেন তিনি। অন্যদিকে আবদুল রশিদ ২০১৯ সালের ৯ আগস্ট থেকে তিহার জেলে বন্দি। সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ জোগানের অভিযোগে আবদুল রশিদকে জেল বন্দি করা হয়।

এই দুই প্রার্থীর জয়লাভের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী তাঁরা অধিবেশন শুরুর পর সংসদে এসে সরকার গড়তে পারবেন। সংবিধান বিশেষজ্ঞ তথা প্রাক্তন লোকসভার সেক্রেটারি জেনারেল পিডিটি আচারি জানান, জেলবন্দি সাংসদদের শপথ নেওয়া তাঁদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। শপথ নিতে গেলে রশিদ ও অমৃতপালকে জেল কর্তৃপক্ষের কাছে অনুমতি নিতে হবে। অনুমতি পেলে তাঁরা শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারবেন। শপথ নেওয়ার পর তাঁরা দিল্লিতে ফেরত যেতে পারবেন।

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন