শাসক-বিরোধীদের ভূমিকায় ক্ষুব্ধ, সভায় এলেন না ওম বিড়লা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের চলতি অধিবেশনে শাসক বনাম বিরোধী সাংসদদের অনমনীয় মনোভাবের ফলে একদিনও সঠিকভাবে লোকসভার কাজকর্ম চালানো যায়নি। প্রতিদিনই বার বার মুলতুবি করতে হচ্ছে সভার কাজ। সদস্যদের বার বার অনুরোধ জানিয়েও সভার কাজ চালাতে সহযোগিতা না পাওয়ায় ক্ষুব্ধ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এতটাই মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন যে বুধবার সভাতেই আসেননি। দু’পক্ষের সাংসদরা যতদিন না নিজেদের আচরণ বদলাবেন ততদিন পর্যন্ত সভার কাজ পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি অধিবেশনে যাতে সঠিকভাবে সভা চলতে পারে তার জন্য বিভিন্ন দলের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন লোকসভার অধ্যক্ষ। কিন্তু ওই বৈঠকে খুব একটা লাভ হয়নি। শাসক এবং বিরোধী পক্ষের সাংসদদের হট্টগোলের ফলে সভার কাজে বার বার বিঘ্ন ঘটছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি হচ্ছেন না। আর দু’পক্ষের এমন অনড় অবস্থানে সভা পরিচালনার দায়িত্বে থাকা অধ্যক্ষ প্রচণ্ড ক্ষুব্ধ বলে এক সর্বভারতীয সংবাদ সংস্থা জানিয়েছে।

অন্যান্যদিন সকাল এগারোটায় সভা শুরুর সময়ে লোকসভার অধ্যক্ষ হাজির থাকলেও এদিন তাঁকে দেখা যায়নি। পরিবর্তে সভা পরিচালনার দায়িত্বে ছিলেন বিজেপি সাংসদ কিরীট সোমাইয়া। কিন্তু সভা শুরুর খানিকক্ষণের মধ্যেই সরকার ও বিরোধী পক্ষের সাংসদদের হট্টগোলের জেরে সভার কাজ মুলতুবি ঘোষণা করতে বাধ্য হন তিনি।

 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে