তিন মাস আগে উপস্থিত হয়েছিলেন টাইম ট্রাভেলার চাকরি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: লন্ডন-ভিত্তিক রিক্রুটার কেন চেং সম্প্রতি লিঙ্কডইনে তাঁর এক অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেছেন। অভিজ্ঞতাটি পড়লে বোঝা যায় যে এই কেন চেং বেশ রসিক মানুষ। চেংয়ের মতে, একজন চাকরিপ্রার্থী একবার জুনিয়র মার্কেটার পদের জন্য তার সাথে যোগাযোগ করেছিলেন। সেই সময় তাঁর কোম্পানি নতুন কর্মী নিয়োগ করছিল না। এই কথা কেন সেই ব্যক্তিকে বলেনও। সেই সময় যে উত্তর কেন পেয়েছিলেন তা আজও ভুলতে পারেননি তিনি।

অপ্রত্যাশিত উত্তর দিয়ে ওই প্রার্থী বলেছিলেন, “এখন না। আমি ভবিষ্যতের অন্যান্য আবেদনকারীদের উপর নজর রাখার জন্য ফিরে এসেছি।”

কেন চেন এই উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না। তাই তিনি প্রার্থীর সঙ্গে আর কোনও তর্ক বিতর্কে যাননি। তিনি ওই ব্যক্তিকে নিয়োগ করেছিলেন। তিন মাস পরে আবার তাঁকে বরখাস্ত করা হয়েছিল। চেন বিশ্বাস করেন যে ওই ব্যক্তি একজন টাইম ট্রাভেলার ছিলেন।

তিনি লিঙ্কডইনে একথা জানিয়ে লিখেছেন, “আমি হয়তো একজন বাস্তবিক টাইম ট্রাভেলারকেই বরখাস্ত করেছি। মহাবিশ্ব সম্পর্কে আমরা এখনও খুব কমই জানি।” লিঙ্কডইনের পোস্টটি কোনও কল্পবিজ্ঞানের কাহিনীর থেকে কম নয়।  ফলে এটি ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি।

টাইম ট্রাভেল হল অতীত বা ভবিষ্যতে ভ্রমণের অনুমানমূলক কার্যকলাপ। টাইম ট্রাভেলকে দর্শন এবং কল্পকাহিনী , বিশেষ করে কল্পবিজ্ঞানের একটি ধারণা বলা যায়। কথাসাহিত্যে টাইম ট্রাভেল সাধারণত টাইম মেশিন নামে পরিচিত একটি ডিভাইস ব্যবহারের মাধ্যমে অর্জন করা হয়। টাইম ট্রাভেল বিভিন্ন সাহিত্য, চলচ্চিত্র এবং ভিডিও গেমের জন্য একটি জনপ্রিয় থিম।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪