ফিরে দেখা ২০২২: গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ে ১৪০ জনের মৃত্যু  

গুজরাতের (Gujrat) মোরবিতে (Morbi) মাচ্ছু নদীর উপর ১৪৩ বছর পুরনো ঝুলন্ত সেতু ভেঙে কম করে ১৪০ জন মানুষের মৃত্যু (Death) হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতের (Gujrat) মোরবিতে (Morbi) মাচ্ছু নদীর উপর ১৪৩ বছর পুরনো ঝুলন্ত সেতু ভেঙে কম করে ১৪০ জন মানুষের মৃত্যু (Death) হয়। ৩০শে অক্টোবর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আচমকা সেতুটি ভেঙে পড়ে। এনডিআরএফ টিম দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযানে নামে। উদ্ধার কাজে নামানো হয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকেও। ১৮০ জনেরও বেশি ব্যক্তিকে উদ্ধার করা করা হয়। প্রশাসনের চূডা়ন্ত গাফিলতির ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

ফরেন্সিক রিপোর্টেও উঠে আসে প্রশাসনের গাফিলতির কথা। রিপোর্টে বলা হয়, ওই সেতুর তারগুলি বদল করা হয়নি৷ শুধুমাত্র মেঝে বদলানো হয়েছিল৷ চারটি স্তরের অ্যালমুনিয়ামের শিটের নতুন মেঝে লাগানোর ফলে সেতুর ওজন অনেক বেড়ে গিয়েছিল৷ তার উপরে দুর্ঘটনার সময় সেতুতে প্রায় চারশো মানুষ ছিলেন৷ সেই ভার ধরে রাখতে না পেরেই লোহার তারগুলি ছিঁড়ে পড়ে৷ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দুই ঠিকাদারেরই এই ধরনের সেতু সংস্কারের কোনও প্রশিক্ষণ ছিল না বলেও অভিযোগ ওঠে৷ তা সত্ত্বেও ওই একই ঠিকাদারদের প্রথমে ২০০৭ সালে এবং তার পরে ফের ২০২২ সালে সেতু সংস্কারের দায়িত্ব দেওয়া হয়৷ এর পিছনে বড়সড় দুর্নীতি রয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলে সরব হন।

সেতু বিপর্যয়ের পর ১ নভেম্বর ঘটনাস্থলে পরিদর্শনে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন এই বিপর্যয় ঘটল, এর পিছনে কার গাফিলতি রয়েছে তা জানতে মামলা গড়ায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও। এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয় দেশের শীর্ষ আদালতে। আইনজীবী বিশাল তিওয়াড়ি মামলাটি দায়ের করেন। অন্যদিকে এই বিপর্যয়ের পরেও গুজরাতে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে পুনরায় ক্ষমতায় আসে বিজেপি।

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?