‘ভগবান শিবকে রক্ষার প্রয়োজন নেই’, মন্দির গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : যমুনা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা শিবমন্দির ভেঙে ফেলার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। সম্প্রতি মন্দির ভাঙা সংক্রান্ত এক মামলার প্রেক্ষিতে আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, অবৈধভাবে নির্মিত এই মন্দির যদি ভেঙে ফেলা হয় তাহলে মহাদেব খুশিই হবেন। ভগবান শিবকে রক্ষার প্রয়োজন নেই। 

প্রাচীন শিব মন্দির অভম আখাড়া সমিতির তরফ থেকে মন্দির ভাঙার বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয়। সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি ধর্মেশ শর্মার ডিভিশন বেঞ্চ গত বুধবার মামলাকারীর আবেদন খারিজ করে দেয়। মামলাটি খারিজ করে বিচারপতি জানান, ‘আমাদের ভগবান শিবকে রক্ষা করার কোনও প্রয়োজন নেই। আসলে আমরাই তো ভগবানের কাছে সুরক্ষা প্রার্থনা করি।‘ একইসঙ্গে তিনি জানান, ভগবান শিব খুশি হবেন যদি যুমুনা নদীপৃষ্ঠে অবৈধভাবে তৈরি হওয়া মন্দির ভেঙে পরিষ্কার করে দেওয়া হয়। বিচারপতি এদিন মামলার রায় দিতে গিয়ে জানিয়েছেন, আসলে মামলাকারী মন্দির বিতর্কটি উস্কে দিয়ে বিষয়টিকে অন্যভাবে উপস্থাপিত করতে চেয়েছিলেন যাতে তাদের স্বার্থ চরিতার্থ হয়। এই মন্দিরটির কোনও ঐতিহাসিক প্রেক্ষাপট নেই। মন্দিরটির বিষয় কোনও নথিও প্রশাসনের কাছে ছিল না।

এরপরই আদালত মামলাকারীকে নির্দেশ দেয়, ১৫ দিনের মধ্যে মন্দির থেকে শিবলিঙ্গটিকে সরিয়ে অন্য কোনও মন্দিরে স্থাপন করতে হবে। যদি মামলাকারী তা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে না পারে, তাহলে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিকে এই বিষয়ে দায়িত্ব নিতে হবে। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি যেন বিতর্কিত মন্দিরটি ভেঙে ফেলে। মন্দির ভাঙার কাজে কোনও রকম বাধার সৃষ্টি করা যাবে না।

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই