এই মুহূর্তে

গাড়িতে তুলে সহপাঠীকে ৬০ বার থাপ্পড় তরুণীর, অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নৃশংসতা

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! গাড়িতে উঠে এক ব্যক্তিকে সপাটে ৫০-৬০ টা চড় কষালেন তরুণী, দেড় মিনিটের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। ঘটনাটি লখনউয়ের অ্যামাইটি বিশ্ববিদ্যালয়ের ঘটনা। মেয়েটি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ভাইরাল ভিডিও তে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বাইরে পার্কিং লটে একটি মেয়ে, চার ছেলে এবং একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এরপর মেয়েটি গাড়িতে উঠে সহপাঠীকে ৬০ টি চড়, এবং একের পর এক হুমকি দিচ্ছেন। গাড়িতে যে যুবককে মারধর করা হচ্ছিল, সে একজন আইনের ছাত্র। ঘটনার পর থেকে সে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, ওই আইন ছাত্রটিকে গাড়িতে বন্দী করে গাড়ির ভেতরে নির্মমভাবে মারধর করা হচ্ছে। মেয়েটি তার বন্ধুদের সঙ্গে নিয়ে যুবকটিকে একটানা ৬০ বার চড় মেরেছে, অন্যান্য ছেলেরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করছে। তাকে হুমকি দিচ্ছে এবং মারধর করছে।

তবে ছাত্রীটিকে নীরবে মারধর করতে দেখা গিয়েছে। লখনউয়ের অ্যামাইটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পার্কিং লটে ঘটনাটি ঘটেছে। এরপর ভুক্তভোগীর বাবা চিনহাট থানায় অভিযোগ দায়ের করে। তিনি অভিযোগ করেছেন যে, তার ছেলে অ্যামাইটি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। সে ২৬ অগস্ট বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছিল, তখনই তার বন্ধুরা তাকে ডেকে নিয়ে পার্কিংয়ে থাকা একটি গাড়িতে বসায়, যেখানে ইতিমধ্যেই চারজন উপস্থিত ছিলেন। এই চারজনের মধ্যে রয়েছেন আয়ুষ যাদব, জাহ্নবী মিশ্র, মিলয় বন্দ্যোপাধ্যায়, বিবেক সিংহ এবং আর্যমান শুক্লা। তাঁরা তাঁর ছেলেকে কথা বলার অজুহাতে ডেকে নিয়ে গিয়েছিল। এরপর তাঁরা তাঁকে প্রায় ৪৫ মিনিট গাড়িতে আটকে রাখে। গালিগালাজ করেন এবং হুমকি দেন। এরপর ছাত্রী জাহ্নবী তাকে থাপ্পড় মারতে শুরু করে। ভিডিওটিতে দেখা গিয়েছে, মেয়েটি মাত্র দেড় মিনিট অর্থাৎ ৯০ সেকেন্ডের মধ্যে ৬০ বার চড় মেরেছে ভুক্তভোগীকে। অভিযোগ, মিলয় বন্দোপাধ্যায় পুরো ভিডিওটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চিনহাট থানায় দায়ের করা এফআইআর অনুসারে, এই পুরো ঘটনার সময় ছাত্রটিকে হুমকি দেওয়া হয়েছিল যে যদি সে কাউকে কিছু বলে, তাহলে তাকে মেরে ফেলা হবে। ভুক্তভোগীর বাবা অভিযোগ করেছেন যে তার ছেলের উপর আগেও চাপ প্রয়োগ করা হয়েছিল। শুধু তাই নয়, গাড়িতে উপস্থিত ছাত্ররা ভুক্তভোগীকে মারধর করার পর তার কাছ থেকে ফোন ছিনিয়ে নেয় এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। তার ছেলেকে এতটাই নির্মমভাবে মারধর করা হয়েছিল যে সে এখন কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। অভিযুক্ত ছাত্র এবং ছাত্রী তাকে ক্রমাগত মানসিকভাবে হয়রানি করছিল। চিনহাট থানার ইনচার্জ দীনেশ চন্দ্র মিশ্র জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। লখনউয়ের মর্যাদাপূর্ণ অ্যামাইটি বিশ্ববিদ্যালয়ের মতো একটি ইনস্টিটিউটের ক্যাম্পাসে এমন ঘটনা মর্মান্তিক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘চম্পট দিতে পারেন’, ডন আবু সালেমের প্যারোলের বিরোধীতা মহারাষ্ট্র সরকারের

ঠাকুরদা ফিরোজ গান্ধির খোয়া যাওয়া ‘অমূল্য রতন’ হাতে পেয়ে আপ্লুত রাহুল

উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, লাইভে এসে বিষ পান যুবকের

বন্ধুত্বের অনন্য নজির! ক্যান্সার আক্রান্ত সহপাঠীর মনোবল বাড়াতে মাথা ন্যাড়া করল পুরো স্কুল

ইতিহাসে প্রথম! সব রেকর্ড ভেঙে দেড় লাখ ছাড়াল সোনার দাম, গগনচুম্বী রুপোও

পথ কুকুর নিয়ে মন্তব্যের জন্য মানেকা গান্ধিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ