হোলির জন্য বদলে গেল জুমার নমাজের সময়, দেশের কোন শহরে এমন সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আগামী ১৪ মার্চ শুক্রবার হিন্দুদের ধর্মীয় উ‍ৎসব হোলি। যা হিন্দুদের কাছে রংয়ের উ‍ৎসব হিসাবেই পরিচিত। ওইদিন আবার মুসলিমদের জুমাবার হওয়ায় মসজিদে বিশেষ জুমার নমাজ আদায় করা হয়। দুই সম্প্রদায়ের উ‍ৎসব পালনকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য জুমার নমাজ আদায়ের সময় পিছিয়ে দিয়েছে লখনউয়ের জামা মসজিদের পরিচালন সমিতি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সমিতির তরফে মুসল্লিদের উদ্দেশে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘হোলির দিন জুমার নমাজ বেলা সাড়ে বারোটার পরিবর্তে পৌনে দুটোর সময়ে অনুষ্ঠিত হবে। দুই সম্প্রদায় যাতে শান্তিতে ও নির্বিঘ্নে উ‍ৎসব ও ধর্মীয় আচার পালন করতে পারে তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত কয়েক বছর ধরেই হোলির দিন জুমা বার পড়লে জুমার নমাজের সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন মসজিদ পরিচালন সমিতি। শুধু লখনউ নয়, মোরাদাবাদ-সহ উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে একই রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রথম দিকে কট্টর মুসল্লিরা ওই সিদ্ধান্তে আপত্তি জানালেও সিংহভাগ মুসলিমরা জামা মসজিদ-সহ বিভিন্ন শীর্ষ সংগঠনের সিদ্ধান্ত মেনে নেওয়ায় কোনও ঝামেলা হয়নি। হিন্দুদের ধর্মীয় উ‍ৎসবের দিন নমাজের সময় বদলে দেওয়া নিয়ে মুসলিমদের সংগঠন অল ইন্ডিয়া শিয়া পার্সোনেল ল’ বোর্ডের মহাসচিব মওলানা ইয়াসুব আব্বাস এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হোলির দিন মুসলিমদের জুমা বার পড়েছে। আমরা চাই হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায় সম্প্রীতি রক্ষা করে নিজেদের উ‍ৎসব পালন করুন। কেউ যাতে দুই সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন না নষ্ট করতে পারে তার জন্য সবাই সতর্ক থাকুন।’

এদিকে হোলির দিন যাতে রাজ্যে কোনও রকম অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে যোগী প্রশাসন। সংবেদনশীল ও অত্যন্ত স্পর্শকাতর এলাকায় বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন করার পাশাপাশি ধর্মীয স্থানগুলিতেও বিশেষ প্রহরার ব্যবস্থা করছে। ড্রোন নামিয়ে আকাশপথেও চালানো হবে নজরদারি।

 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর