মোদিকে ‘মাফি কা সওদাগর’ বলে কটাক্ষ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

দিল্লির অধ্যাদেশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে আম আদমি পার্টির পাশে দাঁড়ালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: দিল্লির প্রশাসনিক অধ্যাদেশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে আম আদমি পার্টির পাশে দাঁড়ালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে ভারত রাষ্ট্রীয় সমিতির (বিআরএস) সুপ্রিমো আশ্বাস দিয়েছেন, ‘সংসদের ভিতরে ও বাইরে মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে আপকে সর্বাত্মক সমর্থন জানাবে বিআরএস।’ পাশাপাশি মোদিকে ‘মাফি কী সওদাগর’ বলেও কটাক্ষ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

গত কয়েকদিন ধরেই কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে বিজেপি বিরোধী দলগুলির সমর্থন আদায়ে কোমর কষে ঝাঁপিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করে তাঁদের সমর্থন আদায় করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানকে সঙ্গে নিয়ে বৈঠক করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে।

ওই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদি সরকারকে নিশানা করেন ভারত রাষ্ট্রীয় সমিতির সুপ্রিমো। তাঁর কথায়, ‘মোদি সরকার দিল্লির মানুষকে অপমান করছে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, ওই অধ্যাদেশ তুলে নিন। কারণ এটা মোটেও ভালো নয়। ফের জরুরি অবস্থা ফিরিয়ে আনছে মোদি সরকার। এলাহাবাদ হাইকোর্টের রায়ের পরে যেমন অদ্যাদেশ নিয়ে এসেছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী। এবার সুপ্রিম কোর্টের রায়ের পরে অদ্যাদেশ নিয়ে এসেছে মোদি সরকার। কথায়-কথায় বিজেপি নেতারা জরুরি অবস্থার কালো দিনের কথা তুলে কংগ্রেসকে খোঁচা দেন। তাহলে এখন দেশে কী চলছে? এটাই কী আচ্ছে দিন? এ তো জরুরি অবস্থার চেয়েও খারাপ।’

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌