হট এয়ার বেলুনে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: অল্পের জন্য প্রাণে বাঁচলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। হট এয়ার বেলুনে আগুন লেগে গিয়েছিল। মধ্যপ্রদেশের গান্ধিসাগরের মন্দসৌরে দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে মন্দসৌর জেলার গান্ধিসাগর ফরেস্ট রিট্রিটের কাছে দুর্ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব একটি হট এয়ার বেলুনে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বেলুনের নীচের অংশে আগুন ধরে যায়।

তীব্র বাতাসের কারণে হট এয়ার বেলুনটি উড়তে পারেনি। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তাৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনেন।নিরাপত্তা কর্মীরা নিরাপদে মুখ্যমন্ত্রীর ট্রলিটি পরিচালনা করেন, যার ফলে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নিরাপদে ছিলেন। সকালে হিংলাজ রিসোর্টের কাছে এই ঘটনাটি ঘটে। যেখানে মুখ্যমন্ত্রী রাত কাটিয়েছিলেন। শুক্রবার, তিনি গান্ধিসাগর উৎসবের চতুর্থ বর্ষের উদ্বোধন করেন। তিনি চম্বল বাঁধের ব্যাকওয়াটার এলাকায় ক্রুজে ভ্রমণ করেন এবং শনিবার সকালে রিট্রিটে নৌকা ভ্রমণ উপভোগ করেন।

পর্যটনের প্রচারের জন্য হট এয়ার বেলুনের আয়োজন করা হয়েছিল। কিন্তু বাতাসের গতিবেগ বেশি থাকার কারণে উড়ান সম্ভব হয়নি। তবে কালেক্টর অদিতি গর্গ একটি বিবৃতি জারি করে এটিকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, “মুখ্যমন্ত্রী কেবল বেলুন দেখতে গিয়েছিলেন। গরম বাতাস ব্যবহার করে হট এয়ার বেলুন ওড়ানো হয়। এই প্রক্রিয়ায় সমস্ত সুরক্ষা মান অনুসরণ করা হয়েছে। সুরক্ষায় কোনও ত্রুটি রাখা হয়নি।" তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার জন্য আবেদন করেন।
গান্ধিসাগর ফরেস্ট রিট্রিট হল মধ্যপ্রদেশ পর্যটন বোর্ডের একটি প্রধান প্রকল্প। যা হট এয়ার বেলুন, প্যারামোটরিং এবং জলক্রীড়ার জন্য পরিচিত। এটি সম্প্রতি 'সেরা রাজ্য পর্যটন বোর্ড পুরষ্কার' পেয়েছে। এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি বেসরকারি সংস্থা, লাল্লু জি অ্যান্ড সন্সকে। এখন তাদের ভূমিকাও তদন্তাধীন। এই ঘটনা পর্যটন কর্মকাণ্ডের নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন তুলেছে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন