মদ না পেয়ে বিয়ের আসরে তাণ্ডব, মারধরের শিকার নবদম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশের গ্বালিয়র জেলায় এক বিয়ের অনুষ্ঠানে মদ পরিবেশন না করায় বর-কনে ও তাদের পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় বরপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা মহেশ জাটভের বিয়ে উপলক্ষে বাড়িতে অনুষ্ঠান চলছিল। সেই সময় প্রতিবেশীদের কয়েকজন এসে বিয়ের আসরে মদ পরিবেশনের দাবি তোলে।

অপরদিকে বরপক্ষ জানায়, অনুষ্ঠানে মদ পরিবেশনের কোনও ব্যবস্থা করা হয়নি এবং তারা এর জন্য টাকা দিতেও রাজি নয়। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে গড়ায়। বরের মা শীলা দেবী অভিযোগ করেন, কনে বাড়িতে পৌঁছনোর পর বিভিন্ন বিয়ের আচার চলছিল। ঠিক সেই সময় কয়েকজন প্রতিবেশী এসে তার ছেলের কাছে মদ কেনার জন্য টাকা দাবি করে। সেই দাবি মানা না হওয়ায় তারা হঠাৎই বরসহ পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে গেলে তাকেও, তার স্বামীকে এবং নববধূকেও মারধর করা হয় বলে অভিযোগ। 

পুলিশের দাবি, হামলার সময় অভিযুক্তরা বাড়ি থেকে কিছু গৃহস্থালির জিনিসপত্র ও নগদ টাকাও লুট করে নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের চিকিৎসা করানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করার কাজও চলছে বলে পুলিশ জানিয়েছে।

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর