ত্রিবেণী সঙ্গমের জলে স্নানের সুযোগ পাচ্ছে উত্তরপ্রদেশের ৯০ হাজার কয়েদি

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: শেষের পথে প্রয়াগরাজে চলা মহাকুম্ভ। ইতিমধ্যেই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে কোটি-কোটি ভক্ত এসে ডুব দিয়েছেন ত্রিবেণী সঙ্গমে। মহাকুম্ভে স্নান করে পাপ ধোয়ার চেষ্টা চালিয়েছেন। চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা কয়েদিদেরও ত্রিবেণী সঙ্গমের জলে পূণ্যস্নান করার সুযোগ দিচ্ছে যোগী আদিত্যনাথের প্রশাসন। রাজ্যের ৭৫ জেলে বন্দি ৯০ হাজার কয়েদি যাতে ত্রিবেণী সঙ্গমের জলে স্নান সারতে পারেন, তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে কারা কর্তৃপক্ষ। আগামী ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত বিভিন্ন জেলে ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করার সুযোগ পাচ্ছেন কয়েদিরা।

উত্তরপ্রদেশের কারা দফতরের মহাপরিচালক পি ভি রামাশাস্ত্রী জানিয়েছেন, কারা মন্ত্রী দারা সিংহ চৌহানের বিশেষ নির্দেশেই রাজ্যের ৭৫ জেলের ৯০ হাজারের বেশি কয়েদিকে কুম্ভ স্নানের সুযোগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ত্রিবেণী সঙ্গম থেকে জল সংগ্রহ করে গোরখপুর-সহ সব কারাগারে পাঠানো হয়েছে। ত্রিবেণী সঙ্গমের জল কারাগারের ভিতরে রাখা জলের ট্যাঙ্কে মেশানো হবে। ওই জলেই স্নান সারবেন কয়েদিরা। লখনউতে এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে খোদ কারা মন্ত্রী এবং দফতরের শীর্ষ আধিকারিকরা হাজির থাকবেন।

গোরখপুর জেলের জেলার এ কে কুশওয়াহা জানিয়েছেন, ‘ইতিমধ্যেই ত্রিবেণী সঙ্গমের জল সংগ্রহ করা হয়েছে। কয়েদিরা যদি চায় তাহলে ২১ ফেব্রুয়ারি চার দেওয়ালের মধ্যে থেকেই কুম্ভস্নানের ফল লাভ করতে পারে।’ প্রয়াগরাজের কেন্দ্রীয় কারাগারের শীর্ষ আধিকারিক অমিত দুবে জানিয়েছেন ‘বর্তমানে জেলে ১,৩৯৫ জন কয়েদি রয়েছে। সবাই ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করার কথা জানিয়েছে।’

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর