Mahakumbh: মহাকুম্ভে সেজেগুজে হাজির উট বাবাজী, পিঠে ঝুলছে কিউআর কোড

Share:

নিজস্ব প্রতিনিধি : মহাকুম্ভ তো নয়, যেন ‘মিনি বিশ্ব’। গোটা বিশ্ব এসে মিলেছে মহাকুম্ভে। দেশ-বিদেশ থেকে প্রয়াগরাজে হাজির হয়েছে কোটি কোটি পূর্ণার্থী। সংখ্যার কথা শুনলে শিউরে উঠবে যে কেউ। মহাকুম্ভে একের পর এক উঠে এসেছে নানা বিচিত্র কান্ড। তারই কিছু মুহূর্ত লেন্সবন্দি হয়েছে নেটপাড়ায়। এবার লেন্সবন্দি হল এক বিচিত্র ঘটনা। মরুভূমি থেকে এসে দিব্যি প্রয়াগরাজে হেঁটে বেড়াচ্ছে উট। ত্রিবেণীর তীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে সে। তাতে আবার উটের পেছনে লাগানো রয়েছে কিআর কোড। উটটিকে একঝলক দেখলে মনে হবে বিয়ের জন্য সাজানো হয়েছে। আর তাতেই উট মহারাজ নিমেষে ভাইরাল নেটপাড়ায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি উট সেজেগুজে সামনের দিকে হেঁটে চলেছে। উটের পিঠের উপর লাগানো হয়েছে মিউজিক বক্স। দর্শকদের মনোরঞ্জন করতেই এই মিউজিক লাগানো হয়েছে বলে মনে করছে অনেকেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল উটের পেছনে লাগানো হয়েছে অনলাইন পেমেন্ট কোড। যা নিয়ে নেটপাড়ায় হাসির রোল উঠেছে।

আরও পড়ুন : স্বামীকে হাতেনাতে ধরতে হিজাব পরে রেস্তোরাঁয় হাজির স্ত্রী, যা দেখলেন তাতে চক্ষু চড়গাছ..

কেউ কেউ মন্তব্য করেছেন, ‘মহাকুম্ভে এটাই দেখার বাকি ছিল’।আবার কেউ লিখেছেন,‘আজকাল উটও স্মার্ট হয়ে গিয়েছে।’অনেকে লিখেছেন,‘এই উট শুধু অনলাইন টাকা নেন, ক্যাশ নেন না।’ আবার একাংশের বক্তব্য, ‘উটের ভেলকি দেখার জন্য পকেট থেকে টাকা খসাতে হবে।’

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির